Delhi River Safari: উৎসবের মরশুমে যমুনার বুকে ক্রুজ সফর! চালু ‘রিভার সাফারি’, কত খরচে মিলবে ভ্রমণের সুযোগ?

Namo Yamuna River Safari Delhi Cruise Service
Namo Yamuna River Safari Delhi Cruise Service

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: স্বচ্ছ জলরাশি, মনোরম পরিবেশ আর সন্ধ্যা নামলেই মিউজিক্যাল ফাউন্টেনের মনোমুগ্ধকর আয়োজন। নদীতীরে রঙিন সাজসজ্জা, ফান জোন ও ফুড কোর্ট— সব মিলিয়ে নতুন রূপে সেজে উঠেছে যমুনার পাড়। এবার তার সঙ্গে যুক্ত হল যমুনার বুকে প্রমোদতরীতে ভেসে বেড়ানোর সুযোগ। রাজধানীতে প্রথমবারের মতো চালু হল ক্রুজ পরিষেবা, যা পর্যটকদের জন্য নিয়ে এল এক অভিনব অভিজ্ঞতা।

সোনিয়া বিহারে চালু হল প্রথম প্রমোদতরী পরিষেবা। নাম রাখা হয়েছে ‘Namo Yamuna – River Safari’। ছটপুজোর ঠিক আগে জনসাধারণকে এই উপহার দিল সরকার। যমুনার সঙ্গে মানুষের দূরত্ব কমাতে এই পদক্ষেপ। শহরের ক্লান্তিকর জীবন থেকে একটুকরো মুক্তির স্বাদ। সোনিয়া বিহার থেকে জগৎপুর পর্যন্ত চলবে এই ক্রুজ। মোট ৬ কিলোমিটারের একটি সুন্দর গোল রাউন্ড ট্রিপ। বৈদ্যুতিক যানে চড়ে নদীপথে ঘুরে দেখার দারুণ সুযোগ। পরিবেশবান্ধব এই জলযান নতুন রোমাঞ্চ এনে দেবে নিশ্চিত। জলের উপর ভেসে ভেসে শহর দেখার মজাই আলাদা। এমনকী পর্যটকদের নিরাপত্তাতেও রাখা হয়েছে বিশেষ নজর।

∆ কী কী সুবিধা থাকছে?

কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার এবং ডিডিএর যৌথ উদ্যোগ এটি। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও কপিল মিশ্র। সবার মিলিত প্রচেষ্টায় সফল হল এই উদ্যোগ। রাজধানীর ইকোট্যুরিজমে এ এক নয়া সংযোজন। নদীর পাড়ে তৈরি হয়েছে সুন্দর একটি বিনোদন জোন। বাচ্চাদের খেলার জন্য রয়েছে চমৎকার কিডস প্লে জোন। নানা স্বাদের খাবারের স্টল নিয়ে তৈরি ফুড কোর্ট। কেনাকাটার জন্য রয়েছে বাড়তি সুবিধাও। প্রতিদিন সন্ধ্যায় থাকছে মিউজিক্যাল ফাউন্টেনের বিশেষ শো।

∆ টিকিট মূল্য কত?

সকাল ন’টা থেকে শুরু হবে এই জলপথের এন্ট্রি। চলবে রাত ন’টা পর্যন্ত। অনলাইনে বা সরাসরি কাউন্টার থেকে টিকিট কাটা যাবে। ভবিষ্যতে ক্রুজের সংখ্যা আরও বাড়ানো হবে। সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে টিকিটের দাম। মাথাপিছু মাত্র ৫০ টাকায় চল্লিশ মিনিটের জন্য এই পরিষেবা পাওয়া যাবে। এই সাফারি দিল্লি সরকারের রিভারফ্রন্ট ট্যুরিজম প্রজেক্টের অংশ। উইকেন্ডে পরিবারের সঙ্গে প্রমোদভ্রমণে মেতে উঠতে আর বাধা নেই!

∆ ইকো-ট্যুরিজমে জোর—

পরিবেশের কথা মাথায় রেখেই চালানো হচ্ছে এই ক্রুজ। জলপথে দূষণমুক্ত বৈদ্যুতিক যানের ব্যবহার প্রশংসনীয় উদ্যোগ। ইকো-ট্যুরিজমকে উৎসাহিত করতেই এই অভিনব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নদীকে পরিষ্কার রেখে সুন্দর পর্যটন কেন্দ্র গড়ার চেষ্টা। প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর এ এক অপূর্ব সুযোগ! ক্রুজ পর্যটনের সঙ্গে ঐতিহ্যকে জুড়তে চাইছে সরকার। দেশের পর্যটন মানচিত্রে দিল্লি এবার নয়া মাত্রা পেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবনার সঙ্গে মিল রেখেই কাজ। যমুনাপাড়ের এই রূপান্তর সত্যিই দেখার মতো ব্যাপার। পর্যটকদের ভিড় জমানোর অপেক্ষায় এখন এই নতুন সাফারি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…