BSNL Broadband Offer: মাত্র ৭৯৯ টাকায় ২৫টিরও বেশি OTT প্ল্যাটফর্মের সুবিধা! ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য বড় অফার BSNL-র

BSNL799 Broadband OTT Offer 2026
BSNL799 Broadband OTT Offer 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মাসিক খরচ মাত্র ৭৯৯ টাকা, সঙ্গে ২৫টিরও বেশি OTT প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ। ব্রডব্যান্ড পরিষেবায় গ্রাহক টানতে আকর্ষণীয় অফার নিয়ে হাজির রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। শুধু তাই নয়, এক বছরের রিচার্জে মিলবে অতিরিক্ত এক মাসের পরিষেবা। অর্থাৎ ১২ মাসের খরচেই উপভোগ করা যাবে মোট ১৩ মাসের ব্রডব্যান্ড পরিষেবা।

সম্প্রতি বিএসএনএল তাদের এক্স হ্যান্ডলে এই প্ল্যানটির কথা ঘোষণা করেছে। ৭৯৯ টাকার রিচার্জে মিলবে সর্বোচ্চ ১৫০ এমবিপিএস গতির ইন্টারনেট। সারা ভারতে আনলিমিটেড ভয়েজ কলেরও সুবিধা রয়েছে। এছাড়া, সংস্থার ‘বিআইটিভি’ অ্যাপের মাধ্যমে ২৫টি ওটিটি ব্যবহারেরও সুযোগ পাওয়া যাবে বলে খবর। ফলে সহজেই বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

তবে এই ব্রডব্যান্ড পরিষেবায় ‘ফেয়ার ইউসেজ পলিসি’ (এফএউপি)-র অধীনে ৪ হাজার জিবি ডেটা ব্যবহারের সীমা রয়েছে। এই সীমা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে ১০ এমবিপিএস-এ নেমে আসবে। অন্যদিকে, একসঙ্গে এক বছরের রিচার্জ করলে মিলবে বিনামূল্যে মিলবে অতিরিক্ত এক মাসের পরিষেবা।

ব্রডব্যান্ড ছাড়াও ২ হাজার ৩৯৯ টাকার একটি প্রিপেইড প্ল্যানও এনেছে বিএসএনএল। এটির মেয়াদ ৩৬৫ দিন। প্রতি মাসে রিচার্জের কোনও প্রয়োজন পড়বে না। গ্রাহকরা সারা ভারতে ভয়েস কল করার সুবিধা পাবেন। সঙ্গে থাকছে ফ্রি ন্যাশনাল রোমিং। এছাড়া, এই প্ল্যানে প্রতিদিন ১০০টি এসএমএস এবং ২ জিবি হাই-স্পিড ডেটাও পাওয়া যায়।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…