Jio: Jio গ্রাহকদের জন্য সুখবর, মাত্র ৩৯৯ টাকায় ১২ মাস Canva Pro ব্যবহারের সুযোগ

Enjoy unlimited access to Canva's premium features at no extra cost
Enjoy unlimited access to Canva's premium features at no extra cost

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  Jio গ্রাহকদের জন্য বড়সড় সুখবর। এবার নির্দিষ্ট কয়েকটি রিচার্জ প্ল্যানের সঙ্গে বিনামূল্যে মিলবে Canva-র প্রিমিয়াম সাবস্ক্রিপশন। ছবি সম্পাদনা, ভিডিও তৈরি, সোশ্যাল মিডিয়া পোস্ট কিংবা প্রেজেন্টেশন বানানোর কাজে Canva ব্যবহার করেন যাঁরা, তাঁদের জন্য এই অফার বিশেষ আকর্ষণীয় হতে চলেছে। সম্প্রতি Reliance Jio ও Canva-র মধ্যে একটি নতুন পার্টনারশিপের ঘোষণা করা হয়েছে। সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ৩৯৯ টাকার Jio রিচার্জ প্ল্যানের সঙ্গে ১২ মাসের Canva Pro সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। অন্যদিকে, ৩৪৯ টাকার প্ল্যানে মিলবে এক বছরের Canva Pro Lite সাবস্ক্রিপশন। উল্লেখ্য, Canva-র বার্ষিক Pro সাবস্ক্রিপশনের মূল্য প্রায় ৪,০০০ টাকা। ফলে Jio-র এই নতুন অফারে গ্রাহকদের উল্লেখযোগ্য আর্থিক সাশ্রয় হতে পারে।

৩৯৯ টাকার Jio প্ল্যানের সাথে মিলবে Canva Pro

জিও ও ক্যানভা হাত মেলানোর পর ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানের সুবিধায় আমূল পরিবর্তন ঘটেছে। এই প্ল্যানে এখন গ্রাহকরা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই Canva Pro ব্যবহার করতে পারবেন। যেখানে ক্যানভার ওয়েবসাইট থেকে Pro প্ল্যান কিনতে বছরে প্রায় ৪,০০০ টাক খরচ হবে। ফলে যারা নিয়মিত এই অ্যাপটি ব্যবহার করেন, তাদের জন্য জিওর এই অফারটি বেশ কাজে আসতে পারে। এক্ষেত্রে সুবিধাটি পেতে গ্রাহকদের MyJio অ্যাপে থাকা সংশ্লিষ্ট অফারের মাধ্যমে ক্লেম করতে হবে।

৩৪৯ টাকার Jio প্ল্যানে কী পাওয়া যাবে

৩৯৯ টাকার পরিবর্তে যদি কেউ Jio-র ৩৪৯ টাকার প্ল্যান রিচার্জ করেন তাহলেও প্রায় একই সুবিধা পাবেন। এখানে ১২ মাসের জন্য Canva Pro Lite সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ৩৪৯ টাকার বেশি দামের দৈনিক ২ জিবি ডেটা প্ল্যানের সাথেও Pro Lite এর সুবিধা মিলবে।

Canva Pro সাবস্ক্রিপশনের সুবিধা

আমরা অনেকেই Canva-কে শুধু ছবির মধ্যে লেখা যোগ করার টুল ভাবি। তবে এই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের হাজার হাজার ডিজাইন তৈরি করা যায়। প্রো প্ল্যানে রয়েছে প্রিমিয়াম টেমপ্লেট, ছবি, ভিডিও, গ্রাফিক্স এবং একাধিক অ্যাডভান্সড ডিজাইন টুল।

এক্ছষেত্রে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড সরাতে, ডিজাইনের সাইজ পরিবর্তন করতে এবং Magic Eraser এর মতো টুল ব্যবহার করতে পারবেন। যারা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, তাদের জন্য কনটেন্ট প্ল্যানার বেশ কাজে আসতে পারে। পাশাপাশি Canva Pro-তে AI-ভিত্তিক বেশ কিছু ফিচারও রয়েছে।

Canva Pro Lite এবং Pro এর মধ্যে পার্থক্য

Canva Pro Lite এবং Canva Pro, দুটি প্ল্যানেই প্রিমিয়াম ডিজাইন কনটেন্ট, টেমপ্লেট এবং বেশ কিছু প্রয়োজনীয় এডিটিং টুল ব্যবহার করা যাবে। তবে প্রো সাবস্ক্রিপশনে ১০০ জিবি ক্লাউড স্টোরেজ এবং প্রো লাইট সাবস্ক্রিপশনে ৫০ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…