Ananya Panday: অক্ষয় কুমারের ছেলের সঙ্গে প্রেম? অনন্যার বিয়ে ও মাতৃত্বের পরিকল্পনা ঘিরে চর্চা তুঙ্গে!

Ananya Pandey told her wedding plan
Ananya Pandey told her wedding plan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আদিত্য রয় কাপুর এবং ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্কের গুঞ্জন অতীত। এবার কি অনন্যা পাণ্ডের জীবনে নতুন প্রেমের অধ্যায় শুরু হতে চলেছে? বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়ার সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, চাঙ্কি পাণ্ডের কন্যার জীবনে নাকি বিশেষ জায়গা করে নিয়েছেন আরভ। সম্প্রতি লন্ডনে একসঙ্গে ছুটি কাটানোর কিছু মুহূর্ত প্রকাশ্যে আসতেই তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। আরভের সঙ্গে নাম জড়াতেই অনন্যার বিয়ে নিয়ে মন্তব্য নতুন করে কৌতূহল বাড়িয়েছে। শুধু বিয়েই নয়, ভবিষ্যতে মা হওয়ার ইচ্ছের কথাও প্রকাশ করেছেন অভিনেত্রী। যদিও তাঁদের সম্পর্কের গুঞ্জনে এখনও কোনও আনুষ্ঠানিক সিলমোহর পড়েনি। 

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের বিশেষ অনুষ্ঠানে ইমতিয়াজ আলির সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনন্যা। সেখানেই মনের কথা বলেন অনন্যা। তবে অনন্যার নিজের বিয়ে প্রসঙ্গে কথা বলার পিছনে রয়েছে একটি বিশেষ কারণ। তাঁকে প্রশ্ন করা হয়, সাত ও আটের দশকের অভিনেত্রীরা কেন নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলতেন না? কেরিয়ারের শীর্ষে থাকাকালীন কেন বিয়ে এড়িয়ে চলতেন? অথচ বর্তমান সময়ের অভিনেত্রীরা কেরিয়ারের পাশাপাশি সংসার ও সন্তান সামলাতেও আগ্রহী। যদিও অনেকে আজও পিছু হটেন। এই প্রশ্নের উত্তরে অনন্যা বলেন, “আমার মনে হয়, আগেও হয়তো অনেকের মধ্যে বিয়ের বিষয়ে দ্বিধা ছিল। কিন্তু তখন না বলার স্বাধীনতা অনেক কম ছিল। বর্তমান প্রজন্মের কাছে এখন অনেক উদাহরণ রয়েছে। সেগুলি দেখেই তাঁরা নিজেদের মত প্রকাশ করার এবং প্রয়োজনে না বলার সাহস পাচ্ছেন।” বিয়ে নিয়ে কী ভাবছেন অনন্যা? নিজের বিয়ে ও প্রেমের ভাবনা নিয়ে অভিনেত্রী বলেন, “এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার পক্ষে একটু কঠিন। কারণ আমি ভীষণ রোম্যান্টিক একজন মানুষ। আমার কাছে ভালোবাসাই সবকিছু, আমি বিয়ে করতে চাই। এখনই নয়, তবে ভবিষ্যতে অবশ্যই বিয়ে করতে চাই। এমনকী আমার সন্তানও চাই।” 


অনন্যা পাণ্ডের কেরিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী। একাধিক উল্লেখযোগ্য সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে জেন জির কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। স্বজনপোষণ নিয়েও নিজের মতামত পেশ করেছেন অনন্যা। স্বজনপোষণ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, “এই বিষয়টি অস্বীকার করে কোনও লাভ নেই। আমি আমার বাবার মেয়ে এবং সেটা নিয়ে আমি গর্বিত। তবে কখনও চাইব না যে আমার নামের সঙ্গে চাঙ্কি পাণ্ডের নাম জড়ানোকে নেতিবাচকভাবে দেখা হোক। আমার বাবা অনেক পরিশ্রম করেছেন এবং এখনও করে চলেছেন।” 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…