Pankaj Tripathi: ‘প্রকৃত পুরুষরা পৌরুষ জাহির করেন না’, আলফা মেল বিতর্কে পঙ্কজের নিশানায় দুই রণবীর?

Mirzapur star Pankaj Tripathi
Mirzapur star Pankaj Tripathi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হিন্দি থেকে দক্ষিণী—বর্তমানে সিনেমার পর্দায় ‘আলফা মেল’ চরিত্রের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। শাহিদ কাপুরের ‘কবীর সিং’ ছবির হাত ধরে এই ধারার জনপ্রিয়তা নতুন মাত্রা পেয়েছিল। পরবর্তীতে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ থেকে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’—একাধিক ছবিতে আগ্রাসী পুরুষ চরিত্রের দাপট বক্স অফিসে সাফল্য এনে দিয়েছে। পর্দায় পুরুষতান্ত্রিক আধিপত্য ও উগ্র পৌরুষের প্রদর্শন নিয়ে সমাজের একাংশের আপত্তি থাকলেও দর্শকদের মধ্যে এই ধরনের ছবির চাহিদা যে যথেষ্ট, তা বক্স অফিসের পরিসংখ্যানেই স্পষ্ট। এবার সিনেমায় ‘আলফা মেল’ প্রবণতা এবং এই ধরনের চরিত্রের জনপ্রিয়তা নিয়ে নিজের মতামত জানালেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী।

‘পুরুষত্বের’ নামে আগ্রাসন এবং নারীবিদ্বেষের প্রচার করে বক্স অফিসে কোটি কোটি টাকার মুনাফা করাই কি বর্তমানে বলিউডের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে? সিনেমা যে সমাজের অন্যতম আয়না, তা বললেও অত্যুক্তি হয় না! কিন্তু পর্দায় এত রক্তারক্তি, নারীবিদ্বেষ, হিংসার রমরমা জনমানসে কতটা প্রভাব ফেলছে? নাকি এতে বলিউডের চিরাচরিত ভাবমূর্তি নষ্ট হচ্ছে? এমন প্রশ্ন তুলে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন সিনেমহলের একাংশ। এবার সংশ্লিষ্ট ইস্যুতে চাঁচাছোলা কথা পঙ্কজ ত্রিপাঠীর। ‘কালীন ভাইয়া’ সাফ জানালেন, আলফা মেল হলেন এমন একজন ব্যক্তি বা পথপ্রদর্শক, যাঁর মধ্যে কোনও ‘বুক চাপড়ানো পৌরুষ’ নেই। 


আসন্ন সিনেমা ‘পারিবারিক মনোরঞ্জন’ -এর ঝলকে আসলে পঙ্কজকে বলতে শোনা গিয়েছে, “আমি আর ‘বিটা’ হয়ে থাকতে চাই না, বরং ‘আলফা’ হতে চাই।” আর সেখান থেকেই দর্শকমনে কৌতূহল জেগেছে যে, তাহলে কি সিনেদুনিয়ার ‘আলফা মেল’ ট্রেন্ডকেই বিঁধতে চাইলেন অভিনেতা? পঙ্কজ বলছেন, আসল আলফা মেল-রা বুক চাপড়ানো পৌরুষ দেখান না। আর ‘পুরুষের বুকে ব্যথা হয় না’, ‘পুরুষরা চুড়ি পরে না’— এই ধরনের বহু কথা বা প্রবাদগুলি যুগ-যুগ ধরে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ব্যবহার হয়ে আসছে। আমার কথাগুলো শুনলে হয়তো অনেকেই বলবেন, আমি বড় প্রগতিশীল সাজার চেষ্টা করছি। তাতে কোনও সমস্যা নেই। আসলে সকলেরই এবিষয়ে কিছুটা সচেতন বা প্রগতিশীল হওয়া প্রয়োজন।” আর অভিনেতার এহেন মন্তব্যই এখন সিনেদুনিয়ায় চর্চার শিরোনামে। প্রশ্ন উঠেছে, ‘কালীন ভাইয়া’ কি ‘অ্যানিম্যাল’ রণবীর কাপুর নাকি ‘ধুরন্ধর’ রণবীর সিংকে বিঁধলেন? 


 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…