Country

57 minutes ago

Abhijit Dipke Arrested: দিল্লি পৌঁছতেই আটক সিজেপি-র অভিজিৎ, বাদানুবাদ ও নাটকীয় পরিস্থিতি

Abhijit Dipke Arrested in Flight by Delhi Police
Abhijit Dipke Arrested in Flight by Delhi Police

 

নয়াদিল্লি, ১০ অক্টোবর : দিল্লি বিমানবন্দরে পা রাখতেই আটক করা হলো 'ককরোচ জনতা পার্টি'র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে। বিমান অবতরণ করার কয়েক মিনিটের মধ্যেই সরাসরি বিমানের ভেতরে উঠে পড়ে দিল্লি পুলিশের একটি দল। ভেতরেই দীপকে ও পুলিশের মধ্যে শুরু হয় তীব্র বাদানুবাদ ও নাটকীয় পরিস্থিতি।

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি থামতেই দিল্লি পুলিশের আধিকারিকরা বিমানের ভেতরে প্রবেশ করেন। পুলিশকে সামনে দেখেই সোচ্চার হন অভিজিৎ দীপকে। তিনি পুলিশকর্মীদের উদ্দেশে বলেন, "আমি এখানে গ্রেফতার হতেই এসেছি; আমাকে গ্রেফতার করুন।" জবাবে দিল্লি পুলিশের আধিকারিকরা তাঁকে শান্ত হওয়ার আবেদন জানিয়ে বলেন, "না, এটা কোনও গ্রেফতারি নয়। দয়া করে আমাদের সঙ্গে সহযোগিতা করুন।"

এর পরেই তাঁকে বিমানবন্দর থেকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়। দিল্লিতে সিজেপি-র ডাকা বিক্ষোভ কর্মসূচিতে আগেই অনুমতি দেয়নি প্রশাসন। যে কোনও ধরনের অশান্তি ও বড় জমায়েত রুখতে সকাল থেকেই রাজধানীর ৫৭টি মেট্রো স্টেশনের গেট বন্ধ রাখা এবং দিল্লিগামী একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করে কড়া নিরাপত্তার বলয় তৈরি করেছিল পুলিশ। এর মাঝেই সংগঠনের শীর্ষ নেতা রাজধানীতে পা রাখতেই তাঁকে সরাসরি বিমান থেকেই আটক করল পুলিশ।

You might also like!