Breaking News
 
President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা Delhi Braces For CJP Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ, ২৬ হাজার পুলিশ-আধাসেনায় ঘেরা দিল্লি, বাতিল রাজধানী এক্সপ্রেস CM Suvendu Adhikari: ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধে সরব শুভেন্দু, বিকাশের পোস্ট ঘিরে সনাতন বিতর্কে নতুন উত্তাপ Mamata Banerjee: দিল্লি রওনার আগে ‘ছাপ্পা ভোট’ ইস্যুতে বিস্ফোরক মমতা, তোপ বিজেপি ও নির্বাচন কমিশনকে

 

Country

1 hour ago

Fire at IIT Bombay hostel: আইআইটি বোম্বের হোস্টেলে গ্যাস লিক করে আগুন, অগ্নিদগ্ধ ৫ জন

Gas leak triggers fire at IIT Bombay hostel
Gas leak triggers fire at IIT Bombay hostel

 

মুম্বই, ৯ অক্টোবর : মুম্বইয়ের পাওয়াই এলাকায় অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি বোম্বে)-র ৬ নম্বর হোস্টেলে বৃহস্পতিবার রাতে গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস লিক করে আগুন লেগে যায়। এই ঘটনায় দুই শিশু-সহ ৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন। সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে| বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

পাওয়াই থানার এক পুলিশ আধিকারিক শুক্রবার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে আইআইটি বোম্বের ৬ নম্বর হোস্টেলে গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস লিক হয়। এর পর হঠাৎই আগুন লেগে যায়| এর ফলে আশেপাশে থাকা ৫ জন অগ্নিদগ্ধ হয়ে আহত হন। আহতদের মধ্যে রয়েছেন অংশ অহিরওয়ার (১২), তহজীব আলম (৯), ঈশ্বর সিং (৩৭), শিবকুমার সিং (৩৪) এবং অনিলকুমার যাদব (২৩)। তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ৪ জনকে সেখান থেকে পরে উন্নত চিকিৎসার জন্য কস্তুরবা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে| অন্য আরেকজনের চিকিৎসা রাজাওয়াড়ি হাসপাতালেই চলছে। চিকিৎসকদের মতে, আপাতত সকলের অবস্থাই স্থিতিশীল।জানা গেছে, শুক্রবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তারপর কুলিং (শীতলীকরণ) প্রক্রিয়া শুরু হয়। তবে গ্যাস লিক হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

You might also like!