Malda News: মালদায় বিবাদ থামাতে গিয়ে যুবকের মারে বিজেপি নেতার মৃত্যুর অভিযোগ

Deceased BJP leader Chandan Mondal
Deceased BJP leader Chandan Mondal

 

মালদা, ২০ নভেম্বর : কার্তিক পুজোর মেলায় বিবাদ থামাতে গিয়ে এক যুবকের মারে পুজো কমিটির সম্পাদক তথা বিজেপির মণ্ডল সহ-সভাপতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুরের ঋষিপুরের চাঁদপুর গ্রামে। ঘটনায় অভিযুক্ত মত্ত যুবককে পুলিশ আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত চন্দন মণ্ডল (৪৫) ঋষিপুরেরই বাসিন্দা ছিলেন।

জানা গেছে, ঋষিপুরের চাঁদপুরে কার্তিকপুজো উপলক্ষে মেলা বসেছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাতে কোনও কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে কয়েকজন মত্ত যুবক নিজেদের মধ্যে মারামারি শুরু করে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিবাদ থামাতে এগিয়ে যান স্থানীয় বিজেপি নেতা চন্দন মণ্ডল। তখনই এক মত্ত যুবক তাঁকে মারধর করে বলে অভিযোগ। মারধরের জেরে অসুস্থ বোধ করেন ওই বিজেপি নেতা। রাস্তাতেই লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গিয়েও তাঁকে বাঁচানো যায়নি। মারধরে অভিযুক্ত যুবককে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…