
কলকাতা, ২০ নভেম্বর । "গিরিশ পার্ক থানা আমাকে আজ তলব করেছে। অভিযোগ উঠেছে যে, আমি নাকি পুলিশ আধিকারিকদের ভবিষ্যতে বিচারের মুখোমুখি হওয়ার হুমকি দিয়েছি।" এই মন্তব্য করে শুক্রবার বিজেপি-কে হুঁশিয়ারি দিয়েছেন মমতা-তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক লিখেছেন, "সেখানে (থানায়) যাওয়ার আগে, গত কয়েক বছরে বিজেপি নেতারা পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কে কী কী বলেছেন, তা একবার দেখে নেওয়া যাক। এখানে একটি সংক্ষিপ্ত সংকলন দেওয়া হলো"। বক্তব্যের সমর্থনে এই সঙ্গে দুটি ভিডিয়ো দিয়েছেন তিনি। তাতে পুলিশি অনিয়মের দাবি করা হয়েছে। এক্সবার্তায় এই অভিযোগ তিনি যুক্ত করেছেন পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের এক্সবার্তার সঙ্গে।
Girish Park Police Station has summoned me today in connection with a case alleging that I threatened police officials with facing justice in the days ahead. Before I head there, I thought it would be worth revisiting what BJP leaders have said about the Bengal Police over the years. Here is a short compilation @WBPolice @KolkataPolice. Take a look. 😊
— Abhishek Banerjee (@abhishekaitc) November 20, 2026
