Bengal Weather Forecast: শুক্রবার দক্ষিণের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

Cyclone Akvan Landfall
Cyclone Akvan Landfall

 

কলকাতা, ২০ নভেম্বর : আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দুর্যোগ বাড়বে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবারেও দক্ষিণবঙ্গের কিছু জেলায় অতিভারী এবং কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পরবর্তী দু’দিন এক-দু’টি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি দুই বঙ্গেই শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…