
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ওড়িশার উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’। তার জেরে ইতিমধ্যেই ওড়িশা, অন্ধ্রপ্রদেশের পাশাপাশি বৃষ্টিতে ভিজছে বাংলার একাধিক এলাকা। ঘূর্ণিঝড়ের প্রভাব এবার পড়ল রেল পরিষেবাতেও। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত একাধিক ট্রেনের যাত্রাসূচিতে পরিবর্তন করেছে রেল কর্তৃপক্ষ। এ নিয়ে জারি হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি।
১৯ নভেম্বর, বৃহস্পতিবার যে ট্রেনগুলির সময় সূচিতে বদল:
১২৬৬৩ নম্বর হাওড়া–টিপিজে সুপারফাস্ট এক্সপ্রেস (৮ ঘণ্টা দেরিতে ছাড়বে)
১৫২২৭ নম্বর এসএমভিবি–এমএফপি এক্সপ্রেস (৮ ঘণ্টা দেরিতে ছাড়বে)
২০৮৩৮ নম্বর জেএনআরডি–বিবিএস সুপারফাস্ট এক্সপ্রেস (৭ ঘণ্টা দেরিতে ছাড়বে)
১৮৪৪৮ নম্বর জগদলপুর–ভুবনেশ্বর স্পেশাল (৫ ঘণ্টা দেরিতে ছাড়বে)
১৮০৪৭ নম্বর শালিমার–ভাস্কো অমরাবতী এক্সপ্রেস (৩ ঘণ্টা দেরিতে ছাড়বে)
১২৮৬৩ নম্বর হাওড়া–এসএমভিবি সুপারফাস্ট এক্সপ্রেস (৩ ঘণ্টা দেরিতে ছাড়বে)
১২২৪৬ নম্বর এসএমভিবি–হাওড়া দুরন্ত এক্সপ্রেস (২ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে)
১২৮৩৯ নম্বর হাওড়া–চেন্নাই মেল (২ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে)
১৮১১৭ নম্বর রাউরকেলা–জিএনপিআর রাজ্যরানি এক্সপ্রেস (২ ঘণ্টা দেরিতে ছাড়বে)
২২৬৪৪ নম্বর পাটনা–ইআরএস সুপারফাস্ট এক্সপ্রেস (২ ঘণ্টা দেরিতে ছাড়বে)
১২৭০৪ নম্বর সেকেন্দ্রাবাদ–হাওড়া ফালকনুমা এক্সপ্রেস (২ ঘণ্টা দেরিতে ছাড়বে)
২০ নভেম্বর, শুক্রবার যে ট্রেনগুলির সময়সূচিতে বদল:
২০৮০৭ নম্বর ভিএসকেপি–এএসআর এসএফ হীরাকুদ এক্সপ্রেস (৫ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে)
৬৮৪৪৬ নম্বর পিএসএ–সিটিসি প্যাসেঞ্জার (৫ ঘণ্টা দেরিতে ছাড়বে)
২০৮৪১ নম্বর ভুবনেশ্বর–বিশাখাপত্তনম বন্দে ভারত (৩ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে)
১৮৪৬৩ নম্বর ভুবনেশ্বর–এসবিসি প্রশান্তি এক্সপ্রেস (৩ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে)
২২৮১৯ নম্বর বিবিএসএন–ভিএসকেপি ইন্টারসিটি এক্সপ্রেস (২ ঘণ্টা দেরিতে ছাড়বে)
৬৮৪২০ নম্বর পিএসএ–বিবিএস মেমু (২ ঘণ্টা দেরিতে ছাড়বে)
০৮০৪৫ নম্বর শালিমার–সিএইচজেড স্পেশাল (১ ঘণ্টা দেরিতে ছাড়বে)
