Nations League: হলান্ডের গোল, জয়ে ফিরল নরওয়ে

Haaland scores, Norway returns to winning ways
Haaland scores, Norway returns to winning ways

 

রটারডাম,নেদারল্যান্ড, ১৫ নভেম্বর : জাতীয় দলের হয়ে দুই ম্যাচ পর জালের দেখা পেলেন আর্লিং হলান্ড। আর তার গোলেই জয়ের পথে ফিরল নরওয়ে।উয়েফা নেশন্স লিগে শনিবার রাতে ওয়েলসকে ৩-১ গোলে হারিয়েছে নরওয়ে। প্রথমার্ধ ছিল গোল শূন্য। দ্বিতীয়ার্ধে আন্তোনিও নুসা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান আন্দ্রেয়াস শেলদেরিপ। কিছুক্ষণ পর ওয়েলসের ডেভিড ব্রুকস একটি গোল শোধ করে লড়াই জমিয়ে তোলেন। তবে নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে ব্যবধান ফের বাড়িয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন হলান্ড।

জাতীয় দলের হয়ে হলান্ডের গোল হলো ৬৬টি, ৬০ ম্যাচে। গত অক্টোবরে ওয়েলসের মাঠে প্রথম লেগে ২-১ গোলে হেরেছিল নরওয়ে। এবার সেই হারের প্রতিশোধ নিল তারা। এর পাশাপাশি, নেশন্স লিগে কোয়ার্টার-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল দলটি। আর জয়ে আসর শুরুর পর, গত তিন ম্যাচ হেরে যায় নরওয়ে। পাঁচ ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে আছে তারা। আর ৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকা ওয়েলসের শেষ আটে যাওয়ার আশা শেষ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…