Justin Sammons: জিম্বাবুয়ে কোচ স্যামন্সের পদত্যাগ

Justin Sammons resigns as Zimbabwe head coach
Justin Sammons resigns as Zimbabwe head coach

 

হারারে, ১৫ নভেম্বর  :চুক্তির মেয়াদ বাকি ছিল এখনও দুই বছর। তার অনেক আগেই দায়িত্ব ছেড়ে দিলেন জাস্টিন স্যামন্স। জিম্বাবুয়ের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্ট ম্যাচই হবে স্যামন্সের শেষ ম্যাচ।এরপর পরিবারকে সময় দেওয়ার জন্য নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবেন তিনি। জিম্বাবুয়ে ক্রিকেট শনিবার এক বিবৃতিতে স্যামন্সের সরে দাঁড়ানোর খবর দেয়।

২০২৪ সালের জুনে দায়িত্ব নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটে নতুন প্রাণ সঞ্চার করেন স্যামন্স। তার কোচিংয়ে দলটি টেস্ট জেতে তিনটি। এর মধ্যে রয়েছে ২০২১ সালের পর বিদেশের মাটিতে জিম্বাবুয়ের প্রথম জয়। সেটা হল ২০২৫ সালের এপ্রিলে সিলেটে বাংলাদেশের বিপক্ষে। এছাড়া ঘরের মাঠে সবশেষ দুই টেস্টে তারা ইনিংস ব্যবধানে হারায় আফগানিস্তান ও বাংলাদেশকে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…