
কলকাতা, ১৪ নভেম্বর : বৈভব সূর্যবংশী পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়েছেন। শনিবার তিনি সৌরাষ্ট্রের বিপক্ষে সৈয়দ মুশতাক আলী ট্রফির ম্যাচে বিহারকে নেতৃত্ব দিয়েছেন। ১৫ বছর ২৩২ দিন বয়সে সূর্যবংশী ক্রোয়েশিয়ার জ্যাক ভুকাসিচের আগের রেকর্ডটি ভেঙে দিয়েছেন, যিনি ১৭ বছর ৩১১ দিন বয়সে তাঁর দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
তবে শনিবার ম্যাচে সূর্যবংশী বিশেষ সুবিধা করতে পারেননি, কারণ তিনি ১২ বলে ১৮ রান করে আউট হয়েছেন। উল্লেখ্য, সূর্যবংশী, এখন ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডের একজন নিয়মিত সদস্য।গত মরসুমে বিহারের রঞ্জি ট্রফির সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন এবং ২০২৬-২৭ সালের দলীপ ট্রফিতে ঈশান কিশনের ডেপুটি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
