UEFA Nations League: পর্তুগালের মাঠে বড় জয় পেল ডেনমার্ক

Denmark defeated Portugal 4–1 in Braga on Saturday
Denmark defeated Portugal 4–1 in Braga on Saturday

 

ব্রাগা(পর্তুগাল), ১৫ নভেম্বর  : শনিবার রাতে ব্রাগায় ম্যাচের আগে রোনালদোর নাম ও ৭ নম্বর লেখা জার্সি পরে মাঠে নামেন পর্তুগালের খেলোয়াড়েরা। তবে মাঠের লড়াইয়ে সেই আবেগ ধরে রাখতে পারেননি ব্রুনো ফের্নান্দেজরা। ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে পর্তুগাল। আর এই জয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেল ডেনিশরা।

প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন এমিল হয়বিয়ার। বিরতির পর রাসমুস হইলুন্দের জোড়া গোলে ব্যবধান ৩-০ করে সফরকারীরা। ৭৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসেনের হেডে চতুর্থ গোল পায় ডেনমার্ক। যোগ করা সময়ের শেষ দিকে একটি গোল শোধ করেন বের্নার্দো সিলভা।এই হারে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে পর্তুগাল। তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ডেনমার্ক। শেষ রাউন্ডে ওয়েলসের মুখোমুখি হবে পর্তুগাল। অন্যদিকে নরওয়ের বিপক্ষে খেলবে ডেনমার্ক।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…