India-Nepal Ties: বৃহস্পতিবার নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের বিদেশ সচিব

Indian Foreign Secy Misri to pay courtesy call on PM Shah today
Indian Foreign Secy Misri to pay courtesy call on PM Shah today

 

নয়াদিল্লি ও কাঠমান্ডু, ৫ নভেম্বর : নেপালের কাঠমান্ডুতে বুধবার পৌঁছেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি| বৃহস্পতিবার সেদেশের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এর পরেই দুই দিনের সফর শেষে তিনি এ দিন দুপুরে ভারতে ফিরে আসবেন। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রস্তাবিত ভারত সফরের প্রস্তুতির ধারাবাহিকতায় বিক্রম মিস্রি বুধবার কাঠমান্ডু পৌঁছান। সেখানে পৌঁছানোর পর তিনি বিভিন্ন বৈঠক করেন। বুধবার তিনি সেদেশের অর্থমন্ত্রী ড. স্বর্নিম ওয়াগলে, বিদেশ মন্ত্রী শিশির খানাল-সহ নেপালের অন্যান্য কয়েকজন মন্ত্রী এবং বিদেশ সচিব অমৃত বাহাদুর রায়ের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন।

বিদেশ মন্ত্রকের সূত্র মারফত জানা গেছে, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে বিক্রম মিস্রির সৌজন্য সাক্ষাৎ বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে। এই সাক্ষাতের দিকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। এর কারণ, কয়েক মাস আগে খবর এসেছিল যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় না পাওয়ার কারণে বিক্রম মিস্রি তাঁর পূর্বনির্ধারিত নেপাল সফর স্থগিত করেছিলেন।

উল্লেখ্য, নেপাল ও ভারতের কর্মকর্তারা ২৩-২৪ নভেম্বর প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ভারত সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভারতে সদ্য নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত সুধাকর দলেলা-ও এই প্রস্তুতির জন্য মঙ্গলবার কাঠমান্ডু পৌঁছন। ২৮ অক্টোবর ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছিলেন যে, ভারত নেপালের প্রধানমন্ত্রীকে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…