WB Weather: দক্ষিণবঙ্গে এবার কমবে বৃষ্টি, রাতের তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস

Bengal Weather Update
Bengal Weather Update

 

কলকাতা, ৩১ অক্টোবর : কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে এবার কাটতে চলেছে দুর্যোগের মেঘ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবারের পর থেকে রাজ্যজুড়ে বৃষ্টির দাপট কার্যত পুরোপুরি স্তিমিত হয়ে যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে; সেখানেও আকাশ মূলত পরিষ্কার ও শুষ্ক থাকবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আগামী কয়েক দিন দিনের তাপমাত্রায় সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেলেও কমতে পারে রাতের তাপমাত্রার পারদ। এর ফলে শেষ রাত এবং ভোরের দিকে বাতাসে হালকা ঠান্ডার আমেজ বা প্রাক্-শীতের অনুভূতি মিলতে পারে।

এদিকে দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল সক্রিয় থাকলেও তার কোনও সরাসরি বিরূপ প্রভাব পশ্চিমবঙ্গের ওপর পড়ার সম্ভাবনা নেই বলেই আশ্বস্ত করেছে আবহাওয়া দফতর। ফলে আপাতত নতুন করে বড় কোনও প্রাকৃতিক দুর্যোগের ভ্রূকুটি আর রইল না।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…