
মিউনিখ, ২২ অক্টোবর : জমজমাট লড়াই। হ্যারি কেইনের নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়েও আর্সোনাল সঙ্গে জিততে পারল না বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে শেষ হয়েছে।
এবেরেচি এজের গোলে পিছিয়ে পড়া বায়ার্নকে প্রথমার্ধেই সমতায় ফেরান আলফুঁস ডেভিস। দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে স্বাগতিকদের এগিয়ে নেন কেইন। নির্ধারিত সময়ের আট মিনিট বাকি থাকতে আর্সেনালের দ্বিতীয় গোলটি করেন ডেক্লান রাইস।
ইউরোপ সেরার মঞ্চে এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল বায়ার্ন। আগের ম্যাচে বোদো/গ্লিম্টকে ৫-০ গোলে হারিয়ে অভিযান শুরুর পর ভাইকিংয়ের বিপক্ষে ৩-৩ ড্র করেছিল তারা। এরপর ঘরোয়া লিগে লাইপজিগকে ৬-১ গোলে হারিয়ে দিলেও, ইউরোপে জয়ের পথে ফিরতে পারল না জার্মান চ্যাম্পিয়নরা।
এদিকে আর্সেনাল প্রথম দুই ম্যাচে জয়ের পর ড্র করল। স্টুটগার্টের সমান ৭ পয়েন্ট নিয়ে গোলের হিসাবে পিছিয়ে থেকে সাত নম্বরে আছে। আর ৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে বায়ার্ন। আর ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী পিএসজি।
