
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যে শিল্প বিনিয়োগের আবহে হলদিয়ায় নতুন শিল্প প্রকল্পের উদ্বোধন। চতুর্থীর দিন হলদি নদীর তীরে প্রায় ৬ হাজার কোটি টাকার বিনিয়োগে গড়ে ওঠা ফেনল ও অ্যাসিটোন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সম্পূর্ণ সহযোগী সংস্থা অ্যাডপার্মা প্রাইভেট লিমিটেড এই উৎপাদন কেন্দ্রটি গড়ে তুলেছে। নতুন এই প্রকল্পকে রাজ্যের শিল্পক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। উৎপাদন শুরু হলে রাসায়নিক শিল্পের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতেও এর প্রভাব পড়তে পারে বলে আশা করা হচ্ছে।
এদিন দুপুরের আগেই হলদিয়া পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, পরিবহণমন্ত্রী অর্জুন সিং, মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল-সহ বিশিষ্টরা। মুখ্যমন্ত্রী এদিন প্লান্ট ঘুরে দেখেন। হলদিয়ায় পৌঁছে প্লান্টের ভিতরের মন্দিরে শুভেন্দু আরতিও করেন। এরপর ফিতে কেটে, প্রদীপ প্রজ্জ্বলন করে শুভেন্দু অধিকারী ওই প্লান্টের উদ্বোধন করলেন।
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “রাজ্যে শিল্পের জোয়ার কেউ আটকাতে পারবে না। ডবল ইঞ্জিনের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবার সামনে এগিয়ে যাবে। রাজ্যে আরও শিল্পের বিনিয়োগ হবে আগামী দিনে। আরও ১০ হাজার কোটি টাকা পাইপলাইনে আছে। হলদিয়া পেট্রো কেমিক্যাল পথ দেখাচ্ছে।” এই প্লান্ট কাজ করলে হলদিয়া পেট্রো কেমিক্যালে উৎপাদন বাড়বে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। নতুন প্রকল্পের আওতায় ফেনল ও অ্যাসিটোন কারখানা আরও সম্প্রসারিত হবে। ৩৪৫ কেটিপিএ বা কিলোটন পার অ্যানাম ফেনল ও ২১৫ কেটিপিএ অ্যাসিটোন উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এই প্রকল্প মূলত রাজ্যের মধ্যে সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। উচ্চগুণমান সম্পন্ন রাসায়নিক দ্রব্য কমাবে পরনির্ভরশীলতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আত্মনির্ভর ভারত গড়ে উঠছে। এই কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, আত্মনির্ভর ভারত গড়াই লক্ষ্য। এর জন্য শপথ নিতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আত্মনির্ভর হচ্ছে। সেই পথে হাঁটতে হবে বাংলাকেও। ভাতা নির্ভরতা কাটিয়ে আত্মনির্ভর হতে হবে।

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই ভাতার বিরুদ্ধে বার্তা দিয়েছেন শুভেন্দু। সরকার গঠনের পরেই ইমাম-মোয়াজ্জেম-পুরোহিত ভাতা বন্ধ হয়েছে। তবে আয়ুষ্মান যোজনা, বিধবা ভাতা থেকে শুরু করে একাধিক ভাতা চালু রয়েছে। এই পরিস্থিতিতে দুর্গাপুজোর আগে ফের একবার বাংলাকে আত্মনির্ভর করার ডাক দিলেন শুভেন্দু। ধীরে ধীরে বাংলায় শিল্প আসছে। এই আবহে বাংলা যাতে ভাতা নির্ভরতা কাটিয়ে ওঠে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। এদিন হলদিয়ায় ৬ হাজার কোটির বিনিয়োগ হয়েছে। আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আরও বেশি করে শিল্প আসবে রাজ্যে। বাংলায়ে কী কী বিনিয়োগ আসতে চলেছে তার খতিয়ান তুলে ধরেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী জানান, হলদিয়ায় ৯৮ একর জমিতে পেপসির নতুন প্ল্যান্ট হবে। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি এর জন্য জায়গা দিয়েছে। এছাড়াও হলদিয়ায় মেডিক্যাল ইকুইপমেন্ট তৈরির কারখানা তৈরি হবে। ৫০ একর জমিতে এই কারখানা তৈরি করা হবে। আগামী ১ বছরে হলদিয়ায় শিল্পক্ষেত্রে আরও উন্নতি হবে বলে জানান মুখ্যমন্ত্রী।তুর্থীতে বাংলায় শিল্পে নয়া লগ্নি। হলদি নদীর পাড়ে বিনিয়োগ হচ্ছে ৬ হাজার কোটি টাকা। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) হলদিয়ায় নতুন ফেনল প্ল্যান্টের উদ্বোধন করলেন। ফেনল ও অ্যাসিটোন উৎপাদন কেন্দ্র গড়ল হলদিয়া পেট্রো কেমিক্যালস লিমিটেডের সম্পূর্ণ সহযোগী সংস্থা অ্যাডপার্মা প্রাইভেট লিমিটেড। এই বিনিয়োগে হলদিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে। সেই কথা মনে করা হচ্ছে। হলদিয়া ফের এক কর্মসংস্থান ও বিনিয়োগের মুখ হয়ে উঠবে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। হলদিয়ায় শ্রমিকদের সুবিধার জন্য ২০২৭ সালের জুন মাসে ট্রমা সেন্টার উদ্বোধন হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
কল্যাণীর হরিণঘাটায় প্ল্যান্ট খুলতে চলেছেন রিলায়েন্স গোষ্ঠী। আগামী ২৮ তারিখ বুধবার প্ল্যান্টের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। চতুর্থীর দিন হলদিয়া থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও জানালেন হলদিয়ায় আরও দুই প্ল্যান্ট হবে। ৯৮ একর জমিতে পেপসি প্ল্যান্ট করবে। আর ৫০ একর জমিতে চিকিৎসা সংক্রান্ত যন্ত্র তৈরি হবে।
রাজ্যের পালাবদলের পিছনে অন্যতম কারণ ছিল শিল্পহীনতা। বিজেপির প্রতিশ্রুতি ছিল তাদের সরকার বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনবে। সেই লক্ষ্যেই রাজ্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে লাক্স কোজির নতুন কারখানা থেকে আমূলের ফ্যাক্টরর খোলার প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে তৈরি হবে গভীর বন্দর। লগ্নি আনতে মুকেশ আম্বানি থেকে আদানিদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। নিউটাউনে হাসপাতাল তৈরি করছে আদানিরা। এবার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন হরিণঘাটায় আসছে ক্যাম্পাকোলা। হলদিয়ায় লগ্নি করবে পেপসি।হলদিয়ায় শ্রমিকদের সুবিধার জন্য ২০২৭ সালের জুন মাসে ট্রমা সেন্টার উদ্বোধন হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই জানালেন, আরও দু’টি প্ল্যান্ট হবে হলদিয়ায়। একটিতে লগ্নি করবে পেপসি। অন্যটিতে তৈরি হবে চিকিৎসা সংক্রান্ত যন্ত্র। এ দিকে নদিয়ার হরিণঘাটায় হবে ক্যাম্পাকোলার প্ল্যান্ট।
