Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Game

1 hour ago

China Open: হারলেন সাবালেঙ্কা, ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে

U.S. Open champion Elena Rybakina
U.S. Open champion Elena Rybakina

 

বেজিং, ৫ অক্টোবর : চায়না ওপেনে পরপর দুই দিনে দুটি বড় অঘটন ঘটে গেল। অবিশ্বাস্য হারে এলেনা রাইবাকিনার পর, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন আরিনা সাবালেঙ্কা। গত মাসে ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় করেন রাইবাকিনা এবং একই সঙ্গে তিনি মহিলা এককের র্যাঙ্কিংয়ে তাকে হটিয়ে ওঠেন শীর্ষে। তিনিই শনিবার শেষ বত্রিশে ওঠার লড়াইয়ে র্যাঙ্কিংয়ের ১১৮ নম্বর আর্মেনিয়ার আলিনা চারায়েভার বিপক্ষে হেরে যান। আর রবিবার শেষ বত্রিশের ম্যাচে আরেক বড় চমক দিলেন নিকোলা বার্তুনকোভা। ৬-৪, ৬-৩ গেমে হারালেন সাবালেঙ্কাকে। চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকাকে হারিয়ে ভীষণ খুশি ২০ বছর বয়সি চেক রিপাবলিকের বার্তুনকোভা। “শান্ত থাকতে আমি নিজের খেলার দিকেই মনোযোগ রেখেছিলাম। তিনি তো একজন কিংবদন্তি, তাই তার বিপক্ষে জিততে পেরে আমি খুব খুশি।” ২০১৫ সালের পর এই প্রথম চায়না ওপেনের শেষ ষোলোয় উঠতে ব্যর্থ হলেন শীর্ষ দুই বাছাই।

You might also like!