Yuzvendra Chahal: ভারতের প্রথম বোলার হিসেবে চাহালের ৪০০ উইকেট

Yuzvendra Chahal
Yuzvendra Chahal

 

কলকাতা, ২০ নভেম্বর : স্বীকৃত টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন ভারতের যুজবেন্দ্র চাহাল। তিনি ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে ৪০০ উইকেট নেয়ার কীর্তি গড়লেন এই লেগ স্পিনার। চলমান সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তামিল নাড়ুর বিপক্ষে মাইলফলকটি স্পর্শ করেন তিনি।

হারিয়ানার হয়ে খেলতে নেমে ম্যাচে ১৬ রান দিয়ে তিন উইকেট নেন চাহাল। প্রতিপক্ষের ওপেনার আমিত সাথভিককে বোল্ড করে নিজের ৪০০তম উইকেটের দেখা পান তিনি। আরও দুটি উইকেট নিয়ে তিনি স্বীকৃত টি-টোয়েন্টিতে নিজের উইকেট সংখ্যা নিয়ে গেলেন ৪০২-এ।

ভারতীয় বোলারদের মধ্যে চাহালের পরেই আছেন ভুবনেশ্বর কুমার। তার উইকেট ৩৬৬টি। জসপ্রিত বুমরাহর শিকার ৩৫৪ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের রেকর্ড আফগানিস্তানের রাশিদ খানের। তার উইকেট সংখ্যা ৭৪৩টি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…