Kolkata Metro Incident: পিঠে হাত, খোলা প্যান্টের চেন! এসপ্ল্যানেডগামী মেট্রোয় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ

Kolkata Metro Assault Case
Kolkata Metro Assault Case

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শহর ও শহরতলির মানুষের যাতায়াতের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম মেট্রো। অথচ সেই মেট্রোর কামরাতেই এবার শ্লীলতাহানির অভিযোগ উঠল এক তরুণীর। অভিযোগ, ভিড়ের সুযোগ নিয়ে এক মত্ত যুবক পিছন থেকে তরুণীর পিঠে হাত দেন এবং ক্রমশ সেই হাত নিচের দিকে নামাতে থাকেন। বিষয়টি আঁচ করতে পেরে পিছন ফিরে তাকাতেই চমকে ওঠেন তরুণী। তাঁর অভিযোগ, ওই যুবকের প্যান্টের চেনও খোলা ছিল। ঘটনাটি বুঝতে পেরে প্রতিবাদে সরব হন সহযাত্রীরাও। এই ঘটনায় ইতিমধ্যেই শেক্সপিয়র থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা তরুণী।

বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত বুধবার। ওই তরুণী চাঁদনি চক থেকে ৮ টা বেজে ৪৭ মিনিটের কবি সুভাষগামী মেট্রোয় উঠেছিলেন। এসপ্ল্যানেডে স্বাভাবিকভাবেই ভিড় বাড়ে। সেই সময়ই নাকি মেট্রোয় ওঠেন অভিযুক্ত। তরুণীর দাবি, কয়েক মিনিটের মধ্যেই তিনি বুঝতে পারেন পিছনে অস্বস্তিকর কিছু হচ্ছে। অনুভব করেন, একটা হাত তাঁর পিঠ বেয়ে ক্রমশ নিচের দিকে নামছে। সঙ্গে সঙ্গে পিছনে ঘুরতেই দেখেন দাঁড়িয়ে এক মত্ত যুবক, তার প্যান্টের চেন খোলা।

মেট্রোর সহযাত্রীরা দেখা মাত্রই যুবকের উপর চড়াও হন। অশান্তির মাঝে মেট্রো রবীন্দ্র সদনে ঢুকতেই নেমে যান অভিযুক্ত। এরপরই শেক্সপিয়র সরণী থানার দ্বারস্থ হন তরুণী। জানা গিয়েছে, মেট্রোর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে ওই তরুণী। মেট্রোটি একেবারে ফাঁকা হলে কী হত, তা ভেবেই আতঙ্কিত তিনি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…