
কলকাতা, ২৩ নভেম্বর : মহিলা অনূর্ধ্ব-২৩, টি টোয়েন্টি ট্রফির এলিট বিভাগের ম্যাচে তামিলনাড়ুকে ২১ রানে হারাল বাংলা। শনিবার প্রথমে ব্যাটিংয়ের সুবাদেই (১৭ ওভারে) ৭ উইকেট হারিয়ে ১০৯ রান তোলে বাংলার মেয়েরা। দলের হয়ে সর্বোচ্চ রান করে সৃষ্টি মাঝি (৩৩ বলে) - ৩৮ রান সে করে। তাঁকে যোগ্য সঙ্গত দেন প্রতিভা মাণ্ডি। মাত্র ১৫ বলে - ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে প্রতিভা।এদো, এর জবাবে ব্যাটিং করতে নেমেই বাংলার বোলারদের দাপটে (১৬.৪ ওভারে) মাত্র - ৮৮ রানেই গুটিয়ে যায় তামিলনাড়ুর ইনিংস। বল হাতে দুরন্ত পারফরম্যান্স বাংলার বোলিংয়ে বিপাশা ঘোষের। এদিন সে (চার ওভারে) ১৬ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেয়। বিদিশা দে (তিন ওভারে) - ১৭ রান দিয়ে পায় দু’টি উইকেট। বোলারদের সম্মিলিত প্রয়াসেই জয় সুনিশ্চিত করেছে বাংলা।
