Sukanta Majumdar on Bratya Basu |ব্রাত্যর সঙ্গে বিজেপি নেতাদের যোগাযোগ নিয়ে বিস্ফোরক দাবি সুকান্তর

Sukanta Majumdar on Bratya Basu
Sukanta Majumdar on Bratya Basu

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ভবিষ্যতে অন্য রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়ে শনিবার জল্পনা বাড়িয়েছিলেন ব্রাত্য বসু। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তাঁকে ঘিরে বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, বিজেপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন ব্রাত্য বসু। সুকান্তর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে জল্পনা।সুকান্ত এদিন বলেন, “যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর থেকেই বেশ কয়েকজন বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করেছেন ব্রাত্য বসু। হয় ডাল মে কুছ কালা হ্যায়। আর না হলে পুরা ডাল হি কালা হ্যায়।” সুকান্তর এই বিস্ফোরক দাবির পর সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে ব্রাত্যর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে ফোন ধরেননি প্রাক্তন মন্ত্রী।

তৃণমূল আমলে বিধায়ক, মন্ত্রী ছিলেন। তথ্যপ্রযুক্তি এবং শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন। তবে বিধানসভা ভোটে বিপর্যস্ত হওয়ার পর থেকে প্রায় ‘নিখোঁজ’ হয়ে গিয়েছিলেন ব্রাত্য। আর সেভাবে রাজনৈতিক আঙিনায় দেখা যায়নি তাঁকে। শনিবার যেন আচমকা উদয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগ নিয়ে মুখ খোলেন। দাবি করেন, নারী নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি ওই মহিলাকে চেনেন না বলেও দাবি করেন। আগামিদিনে আইনি পদক্ষেপ করবেন বলেই জানান ব্রাত্য। প্রকৃতই কী ঘটেছে, তা জানার জন্য তদন্তের আর্জি জানান প্রাক্তন মন্ত্রী।

দলবদলের জল্পনাও উসকে দেন। তিনি দাবি করেন, এই মুহূর্তে আর তৃণমূলে নন। কারণ, দলটিই আর নেই। একসময় যে মমতা এবং অভিষেকের নির্ভরযোগ্য সৈনিক ছিলেন, ভোটে ভরাডুবির পর তাঁদের সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি ব্রাত্যর। তবে মমতা-অভিষেকের বিরুদ্ধ গোষ্ঠী ঋতব্রতর সঙ্গে কথা হয় বলেই জানান। ব্রাত্যর এই দাবির পরই সুকান্তর বিস্ফোরক প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই নয়া জল্পনা মাথাচাড়া দিয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…