kolkata

58 minutes ago

Koyel Mallick Joins BJP : বিজেপিতে যোগ কোয়েল মল্লিকের, হাতে তুলে নিলেন পদ্মপতাকা

Bengali film actor Rukmini Mallick
Bengali film actor Rukmini Mallick

 

কলকাতা, ৫ অক্টোবর : আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার সকালে কলকাতার ৬ মুরলীধর সেন লেনে অবস্থিত রাজ্য বিজেপির প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিজেপিতে যোগ দেন কোয়েল। দলের সাধারণ সম্পাদিকা শশী অগ্নিহোত্রীর উপস্থিতিতে বিজেপি পরিবারে শামিল হন কোয়েল। শশীর হাত থেকে তুলে নেন পদ্ম-পতাকা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোয়েল বলেন, রাজ্যসভার সদস্য হতে পেরে তিনি গর্বিত। বিগত কয়েকমাসে পশ্চিমবঙ্গে উন্নয়নের কাজ চলছে। সেই কাজের সঙ্গে যুক্ত হতে চাই। বিজেপিতে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান তিনি। রাজ্যের মানুষ খুশি ও আনন্দে থাকুক, এটাই চান তিনি।

You might also like!