Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Game

1 hour ago

India vs West Indies, 2nd ODI: দ্বিতীয় ওয়ানডে, রেকর্ড রান করে আবারও হারল উইন্ডিজ

Shubman Gill
Shubman Gill

 

কলকাতা, ১ অক্টোবর অক্টোবর : বুধবার গুয়াহাটিতে দ্বিতীয় একদিনের ম্যাচে রেকর্ড রান করে আবার হেরে গেল ওয়েষ্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে গুয়াহাটিতে তিন সেঞ্চুরিতে ৪০৫ রান করেও ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে গেল সফরকারীরা। গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জঙ্গুর সেঞ্চুরিতে ৭ উইকেটে ৪০৫ রানের রেকর্ড গড়ে ক্যারিবীয়রা। ওয়ানডে ক্রিকেটে এটাই তাদের সর্বোচ্চ রানের স্কোর।

একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান করেও ওয়েষ্ট ইন্ডিজ হেরে গেল। এর আগে ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৯ রান করেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ক্যারিবীয়রা। সেই ম্যাচে তারা ২৯ রানে হেরে যায়। ৩০০ বলে ৪০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৬১ বলে ২৫৫ রানের জুটি গড়েন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। এই জুটিতে দুজনেই সেঞ্চুরি করেন। রোহিত শর্মা ৭৫ বলে ১০টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ১০১ রান করে ফেরেন।

রোহিত ফিরলেও ডাবল সেঞ্চুরি হাঁকান অধিনায়ক শুভমান গিল। তিনি ৬২ বলে কেরিয়ারের ১১তম সেঞ্চুরি হাঁকান। এরপর ১১৯ বলে ২৪টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ডাবল সেঞ্চুরি করেন। তিনি ১৩৩ বল মোকাবেলা করে ২৬টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ২২৩ রানের অনবদ্য অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩৭ বলে ৩১ রানে অপরাজিত থাকেন ঋতুরাজ গায়কোয়াড়। কোহলি এদিন ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৯ রান করে আউট হন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ভারতের অধিনায়ক শুভমান গিল।

You might also like!