Nations League: নেশনস লিগ, নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি

Germany beat Netherlands 5-0 to win Nations League group
Germany beat Netherlands 5-0 to win Nations League group

 

বার্লিন, ১৭ নভেম্বর  : নেদারল্যান্ডস প্রথম দেখায় ড্র করেছিল জার্মানির সঙ্গে। তবে দ্বিতীয় দেখায় জার্মানির কাছে তারা পেরে উঠল না। হারতে হলে শোচনীয় ভাবে।সোমবার ডাচরা ৫-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে।

সোমবার ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪১ মিনিটে উইঙ্গার স্কেরহান্টের গোলে এগিয়ে যায় ক্লপের দল। ১-০ তে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্লোরিয়ান ভার্টজের গোল। স্কোর ২-০। এরপর ৬৫ মিনিটে স্ক্লোটারব্যাক আরেক গোল করে দলকে আরও এগিয়ে নেন। এরপর ৭১ ও ৭৮ মিনিটে আরও দুইবার নেদারল্যান্ডসের জাল স্পর্শ করেন জার্মানরা। গোল দুটি করেন গ্রুডা ও ভিয়েৎস।

এই গ্রুপে শুরু থেকেই শীর্ষে ছিল জাভি হার্নান্দেজের নেদারল্যান্ডস। তবে জার্মানদের কাছে হেরে গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ডাচরা।

আর গ্রুপ এ-২ এর খেলায় ইয়ুর্গেন ক্লপের দল তিনে থেকে মাঠে নামে। কিন্তু ম্যাচ শেষে তারা গোল পার্থক্য গ্রিস ও নেদারল্যান্ডসকে টপকে শীর্ষে উঠে গেল। তিন দলই ১১ পয়েন্ট নিয়ে শেষ করেছে গ্রুপের খেলা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…