India vs NZ Tests: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের ছক তৈরি! বুমরাহ ফিরছেন, পন্থ কি পাচ্ছেন সুযোগ?

Shubman Gill at India training session
Shubman Gill at India training session

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ১৯ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে হলে এই সিরিজে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভমান গিলদের কাছে। যদিও কিউয়ি-ভূমিতে ভারতের অতীত টেস্ট পারফরম্যান্স খুব একটা স্বস্তিদায়ক নয়। তার উপর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারানোও যে সহজ হবে না, তা ভালোই জানে ভারতীয় শিবির। তবে সিরিজ শুরুর আগে কিছুটা স্বস্তি দিয়েছে নিউজিল্যান্ডের একাধিক তারকা ক্রিকেটারের চোটের খবর। এবার প্রথম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে, তা নিয়ে জল্পনার মধ্যেই মুখ খুললেন অধিনায়ক শুভমান গিল। তাঁর বক্তব্যে প্রথম ম্যাচের দল নির্বাচন নিয়ে কিছুটা আভাস মিলেছে। 

টেস্ট সিরিজে ফিরছেন জশপ্রীত বুমরাহ। যা স্বস্তি দেবে ভারত অধিনায়ককে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে গিল জানিয়ে রাখলেন, “আমরা চার পেসার নিয়ে খেলব। আমাদের সব পেসাররা ভালো খেলছে। সেটা আমাদের জন্য মাথাব্যথা তো বটেই, তবে সেটা ভালোই। ওয়ানডে সিরিজে পেসাররা ভালো খেলেছে। তবে শেষ পর্যন্ত আমাদের কম্বিনেশন কী হবে, তা এখনও ঠিক হয়নি।” ওয়ানডে সিরিজে গুর্নুর ব্রার, অংশুল কাম্বোজরা ভালো পারফর্ম করেছেন। 

প্রথম টেস্টে চার পেসারের মধ্যে থাকতে পারেন জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আকাশ দীপ ও প্রসিদ্ধ কৃষ্ণ। আবার শেষ দু’জনের বদলে গুর্নুরকেও খেলাতে পারেন কোচ গৌতম গম্ভীর। কিন্তু ব্যাটিং লাইনআপ কী হবে? গিল জানিয়ে দিলেন, “আমাদের হাতে সাতজন ব্যাটার আছে। আট ও নয় নম্বরে অংশুল ও আকাশকে খেলাতে পারি। দু’জনেই কমবেশি ব্যাট করতে পারে। নীতীশও ব্যাট করে। বল পুরনো হলে কী হবে, সেটাও আমাদের ভাবতে হবে। তাছাড়া মনে হচ্ছে, তৃতীয় দিন থেকে পিচ ফ্ল্যাট হয়ে যাবে। তাই এমন কাউকে দরকার যে পিচে বল ফেলে বাউন্স পায়।” ঋষভ পন্থের ফিটনেস নিয়ে সামান্য দুশ্চিন্তা থাকলেও গিল জানিয়েছেন যে তিনি খেলবেন। এর মধ্যে দুঃসংবাদ নিউজিল্যান্ডের জন্য। চোটের জন্য ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার মিচেল স্যান্টনার। ওয়ানডে সিরিজে হাতে চোট পেয়েছিলেন, যে কারণে গোটা সিরিজেই খেলতে পারবেন না তিনি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…