Yamunotri Dham : বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে শীতকালের জন্য বন্ধ হলো যমুনোত্রী ধামের দ্বার

Yamunotri Dham (symbolic picture)
Yamunotri Dham (symbolic picture)

 

উত্তরকাশী/যমুনোত্রী, ১১ নভেম্বর : বুধবার ভাইফোঁটার পবিত্রে দিনে বৈদিক মন্ত্রোচ্চারণ, ধর্মীয় অনুষ্ঠান এবং মা যমুনার জয়ধ্বনির মধ্য দিয়ে সকাল ১০টা ২৮ মিনিটে শুভ মুহূর্তে শীতকালের জন্য বন্ধ করে দেওয়া হলো উত্তরাখণ্ডের যমুনোত্রী ধামের দ্বার। এর পর শনিদেব মহারাজের নেতৃত্বে মা যমুনার উৎসব ডোলি প্রথাগত রীতি-নীতি ও বাদ্যযন্ত্রের মধুর সুরের মূর্ছনায় নিজের শীতকালীন আবাস খরসালির উদ্দেশে রওনা হয়।

ভাইফোঁটা উপলক্ষ্যে শুক্লপক্ষের দ্বিতীয় তিথি, অনুরাধা নক্ষত্র, সৌম্য যোগ এবং ধনু লগ্নে নির্ধারিত শুভ মুহূর্ত অনুযায়ী সকাল ১০টা ২৮ মিনিটে যমুনোত্রী মন্দিরের দ্বার শীতকালের জন্য বন্ধ করা হয়। এই সময়ে মন্দিরে বৈদিক মন্ত্রোচ্চারণের সঙ্গে বিধি-বিধান মেনে বিশেষ পূজার্চনা ও ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন যমুনোত্রীর বিধায়ক সঞ্জয় ডোভাল, ব্লকের মুখ্য প্রতিনিধি আজবিন পানওয়ার, যমুনোত্রী মন্দির সমিতির সম্পাদক সুনীল উনিয়াল, মুখপাত্র পুরুষোত্তম উনিয়াল, কোষাধ্যক্ষ প্রদীপ উনিয়াল সহ পুরোহিত ও ভক্তরা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…