Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

ISKCON | মিড ডে মিল প্রকল্পে বড় পরিবর্তন, কলকাতার পর এবার গোটা রাজ্যে দায়িত্বে ইসকন

ISKCON Mid-Day Meal Project
ISKCON Mid-Day Meal Project

 

কলকাতা :স্কুলপড়ুয়াদের পুষ্টি ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে মিড ডে মিল প্রকল্পে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারপোষিত স্কুলে পড়ুয়াদের জন্য মিড ডে মিল সরবরাহের দায়িত্ব পেতে চলেছে ইসকনের অন্নমিত্র ফাউন্ডেশন। এই মর্মে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উল্লেখ্য, এতদিন কলকাতার কয়েকটি সরকারি স্কুলে ইসকনের তরফে মিড ডে মিল সরবরাহ করা হত। এবার সেই পরিষেবার পরিধি বাড়িয়ে ধাপে ধাপে রাজ্যের সমস্ত স্কুলে তা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের পিএম পোষণ প্রকল্পের আওতায় রাজ্যের সব স্কুলকে নিয়ে আসার উদ্যোগের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী দিনে রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিল পরিষেবায় বড় পরিবর্তন আসতে চলেছে।

রাজ্যে নতুন সরকার আসার পর মিড ডে মিল সরবরাহের ক্ষেত্রে নয়া নিয়ম চালু হয়। স্কুলপড়ুয়াদের পুষ্টির জোগান দিতে ইসকনকে দেওয়া হয়েছিল মিড ডে মিলের দায়িত্ব। আগস্ট মাসে কলকাতার সরকারি স্কুলগুলিতে তা চালু হয়। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেসময়ই ঘোষণা করেছিলেন, পরীক্ষামূলকভাবে তা চালু করা হলেও ধাপে ধাপে রাজ্যের সমস্ত জেলায় মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হবে। মাঝে হাওড়া, পূর্ব মেদিনীপুরের সরকারি স্কুল মিড ডে মিল দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করেও তা প্রত্যাহার করে নেওয়া হয়।

এবার কালীপুজোর আগে মিড ডে মিল নিয়ে নয়া বিজ্ঞপ্তি দিল রাজ্য সরকার। এতদিন কলকাতার হাতে গোনা সরকারি স্কুলে মিড ডে মিল সরবরাহ করত অন্নমিত্র ফাউন্ডেশন। এবার রাজ্যের সমস্ত জেলায় পিএম পোষণ প্রকল্পের আওতায় স্কুলে খাবার সরবরাহের জন্য অন্নামৃত ফাউন্ডেশনকে অনুমোদন দেওয়া হয়েছে। তবে একসঙ্গে সব জেলায় এই ব্যবস্থা চালু হবে না। ধাপে ধাপে তা কার্যকর করা হবে। বিজ্ঞপ্তিতে আরও একটি জরুরি বিষয় উল্লেখ করা হয়েছে। এই মিড ডে মিল প্রস্তুত করতে কেন্দ্রীয় রান্নাঘর বা সেন্ট্রাল কিচেনের উপযুক্ত জায়গা চিহ্নিত করতে হবে। তার জন্য অন্নমিত্র ফাউন্ডেশনকে সহযোগিতা করবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। তবে একটি প্রশ্ন এখনও রয়ে গেল। মিড ডে মিলে ডিম কি ইসকনই সরবরাহ করবে নাকি তা স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব, তা নিশ্চিত নয় এখনও।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…