Breaking News
 
Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি Sumit Roy: ফের আইনি জটিলতায় অভিষেকের প্রাক্তন পিএ! সুমিতের বিরুদ্ধে শোন অ্যারেস্টের পথে পুলিশ

 

PAK Vs SL ODI Tri-Series: পাকিস্তানকে বিধ্বস্ত করে ত্রি-সিরিজের ফাইনালে উঠল শ্রীলঙ্কা, ছিটকে গেল ইংল্যান্ড

Sri Lanka Win By 8 Wickets, Qualify For Final
Sri Lanka Win By 8 Wickets, Qualify For Final

 

লাহোর, ২৮ অক্টোবর  : লাহোরে মঙ্গলবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচে মাত্র ১১০ রানে অলআউট পাকিস্তান। জবাবে ১৮.১ ওভারেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। এই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের সঙ্গে জায়গা করে নিল কুশল মেন্ডিসের দল।

টস হেরে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে পাকিস্তান। একসময় ৬৪ রানেই ৬ উইকেট হারায় শাহিন আফ্রিদির দল। এরপর আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। ২৫.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন বাবর আজম। শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা পাঁচ উইকেট নেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে শ্রীলঙ্কা। আভিষ্কা ফার্নান্ডো ও কামিন্দু মেন্ডিস ৪১ বলে ৫০ রানের উদ্বোধনী জুটি গড়েন। আভিষ্কা ১৬ এবং কুশল মেন্ডিস ৮ রান করে ফিরলেও জয় পেতে সমস্যা হয়নি লঙ্কার। কামিন্দু ৬০ বলে ৮ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬২ রান করেন। পবন রথনায়েকে অপরাজিত থাকেন ২৩ রানে। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। প্রথম দুই ম্যাচেই হেরে বিদায় নিয়েছে ইংল্যান্ড।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…