Maldah Shooting Incident: মালদায় বিজেপি কর্মীকে কুপিয়ে খুন, মৃত্যু নিশ্চিত করতে গুলি চালানোর অভিযোগ

BJP worker Samir Ghosh
BJP worker Samir Ghosh

 

মালদা, ২২ অক্টোবর : মালদার ইংরেজবাজার থানার রামকেলি এলাকায় এক বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম সমীর ঘোষ (২৭)। মৃত্যু নিশ্চিত করতে দু’ রাউন্ড গুলি চালানো হয় বলেও অভিযোগ। বুধবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তির স্থানীয় তৃণমূল কর্মী শত্রু ঘোষ ও তাঁর দলবলের দিকে।মৃতের ভাই বিবেক ঘোষের অভিযোগ, তাঁর দাদা বিজেপি করতেন। অন্যদিকে, অভিযুক্তরা তৃণমূলের সঙ্গে যুক্ত। দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। সেই পুরনো বিবাদের জেরেই দশমীর দিন তাঁর দাদার উপর হামলা চালানো হয় বলে দাবি বিবেকের। অন্যদিকে, তৃণমূলের পাল্টা দাবি, তাদের পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয়েছে। ফলে ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগের সত্যতা যাচাই এবং হামলায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…