NSG Raising Day 2026: প্রতিষ্ঠা দিবসে এনএসজি জওয়ানদের শুভেচ্ছা লোকসভার অধ্যক্ষ ও কেন্দ্রীয় মন্ত্রীদের

NSG Raising Day 2026
NSG Raising Day 2026

 

নয়াদিল্লি, ১৬ অক্টোবর : লোকসভার অধ্যক্ষ এবং কেন্দ্রীয় মন্ত্রীরা শুক্রবার ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-র প্রতিষ্ঠা দিবসে জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এক্স-এ লিখেছেন, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের প্রতিষ্ঠা দিবসে দেশের সুরক্ষায় সর্বদা নিয়োজিত বীর কমান্ডোদের শ্রদ্ধা জানাই। সন্ত্রাসবাদ এবং গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জের মোকাবিলায় গঠিত এই বিশেষ বাহিনী নিজেদের অদম্য সাহস, উচ্চমানের প্রশিক্ষণ এবং অসাধারণ দক্ষতার মাধ্যমে এক অনন্য পরিচয় গড়ে তুলেছে। সন্ত্রাসবিরোধী অভিযান থেকে শুরু করে উচ্চ ঝুঁকিপূর্ণ সুরক্ষার দায়িত্ব পালন পর্যন্ত— তাদের তৎপরতা, নিখুঁত কৌশল এবং দলগত কাজ তাদের দেশের নিরাপত্তা ব্যবস্থার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ করে তুলেছে। ‘সর্বত্র সর্বোত্তম সুরক্ষা’ মূলমন্ত্র নিয়ে দেশ রক্ষায় নিয়োজিত এনএসজি-র সমস্ত জওয়ান এবং তাঁদের পরিবারকে আন্তরিক শুভেচ্ছা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এনএসজি-র জওয়ানরা ভারতের সামনে আসা প্রতিটা সন্ত্রাসবাদের হুমকিকে ঝড়ের গতিতে ধ্বংস করেছে এবং অটল সাহস, অসামান্য পেশাগত দক্ষতা ও বীরত্বপূর্ণ আত্মত্যাগের মাধ্যমে দেশকে রক্ষা করেছে। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, দেশের 'ব্ল্যাক ক্যাট কমান্ডো'-রা অসাধারণ সাহস, শৃঙ্খলা ও উৎসর্গের প্রতীক। রাষ্ট্রকে সুরক্ষিত রাখতে এবং প্রতিটি হুমকির মুখে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার তাঁদের সংকল্পকে প্রণাম জানাই।

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, এনএসজি-র সমস্ত বীর জওয়ানেরা তাঁদের অসাধারণ উৎসর্গ ও নিঃস্বার্থ সেবাবোধের মাধ্যমে 'সর্বত্র সর্বোত্তম সুরক্ষা' মূলমন্ত্রকে সার্থক করে সাহস ও বীরত্বের এক নতুন অধ্যায় রচনা করেছেন। আপনাদের বীরত্ব ও কর্তব্যনিষ্ঠার জন্য প্রতিটি ভারতবাসী গর্বিত। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং বলেন, দেশের সুরক্ষায় আপনাদের অদম্য সাহস ও উৎসর্গ সবার জন্য অনুপ্রেরণাদায়ক।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেন, দেশের বীর জওয়ানদের অসাধারণ সাহস, পেশাদার মনোভাব এবং নিষ্ঠা প্রতিটি ভারতীয়র জন্য অত্যন্ত গর্বের বিষয়। কর্তব্য পালনের সময় তাঁরা যে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, তাঁদের সেই সাহস ও সমর্পণ রাষ্ট্রসেবার সর্বোচ্চ ঐতিহ্যের উজ্জ্বল দৃষ্টান্ত।

শেয়ার করুন:

You might also like!