Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Entertainment

58 minutes ago

Kiara-Sidharth: ফের বাবা-মা হচ্ছেন কিয়ারা-সিদ্ধার্থ, দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর দিলেন তারকা দম্পতি

Kiara Advani And Sidharth Malhotra Announce Second Pregnancy
Kiara Advani And Sidharth Malhotra Announce Second Pregnancy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিয়ের দু’বছর পর ২০২৫ সালের জুলাইয়ে প্রথম বার বাবা-মা হয়েছিলেন কিয়ারা আডবানি ও সিদ্ধার্থ মালহোত্রা। সেই বছরই তাঁদের সংসার আলো করে আসে ফুটফুটে এক কন্যাসন্তান। মেয়ের নাম রাখা হয় সায়রা। যদিও এখনও পর্যন্ত মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি। এরই মধ্যে অনুরাগীদের জন্য এল আরও এক সুখবর। ফের বাবা-মা হতে চলেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। দ্বিতীয় সন্তান আগমনের খবর নিজেরাই জানিয়েছেন এই তারকা দম্পতি। 

বুধবার সাতসকালে ইনস্টাগ্রামে এক মিষ্টি পারিবারিক ফ্রেম ভাগ করে নিয়ে ফের মা-বাবা হওয়ার খবর ভাগ করে নিয়েছেন বলিপাড়ার তারকাদম্পতি। যেখানে দেখা যাচ্ছে সিদ্ধার্থ-কিয়ারার হাতের মাঝে রাখা তাঁদের কন্যাসন্তানের হাত। আর সেই তুলতুলে নরম হাতে ধরা একজোড়া ছোট্ট মোজা। ক্যাপশনে উল্লেখ, “আবারও জীবনের সর্বশ্রেষ্ঠ উপহারটা পেলাম। আমাদের মন ভালোবাসা, কৃতজ্ঞতায় ভরে উঠেছে।” উল্লেখ্য, প্রথম সন্তান আগমনের খবরও এহেন অভিনব স্টাইলেই দিয়েছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। যেখানে তারকাদম্পতির হাতে ছোট্ট মোজাজোড়া দেখা গিয়েছিল। এবার অবশ্য সেই ফ্রেমে নতুন সংযোজন মেয়ে সারায়া। কারণ দেড় বছর হওয়ার আগেই ‘দিদি’ হিসেবে প্রোমোশন হতে চলেছে তার। 

সিদ্ধার্থ-কিয়ারার দ্বিতীয়বার মা-বাবা হওয়ার খবরে অনুরাগীমহলেও উল্লাসের জোয়ার। শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা উজাড় করে দিলেন দম্পতির বন্ধু পরিচালক তথা প্রযোজক করণ জোহরও। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানে রাজকীয়ভাবে সাতপাকে বাঁধা পড়েছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। তার দু’বছরের মাথায় ভূমিষ্ঠ হয় তাঁদের কন্যাসন্তান। এবার ফের একবার বাবা-মা হিসেবে জীবনের নতুন অধ্যায়ে পা দিতে চলেছেন তারকা দম্পতি। 

You might also like!