Breaking News
 
Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ

 

Nushrratt Bharuccha: বালিতে শুটিংয়ে আহত অভিনেত্রী নুসরৎকে উড়িয়ে আনা হল মুম্বইতে

Nushrratt Bharuccha has suffered a spinal fracture in Bali
Nushrratt Bharuccha has suffered a spinal fracture in Bali

 

মুম্বই, ৩ অক্টোবর  : মারাত্মক দুর্ঘটনার কবলে পড়লেও রক্ষা পেয়েছেন অভিনেত্রী নুসরৎ বারুচা। বরাতজোরে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসকরা জানান, তাঁর মেরুদণ্ডে চিড় ধরেছে। শুক্রবারই নায়িকার টিমের তরফে জানানো হয়েছিল, মেরুদণ্ড ভাঙার ফলে নুসরতকে দ্রুত বালি থেকে মুম্বইতে উড়িয়ে আনা হবে। এমনকী অভিনেত্রীর অস্ত্রোপচারও হবে মায়ানগরীতেই। এমতাবস্থায় বলিউড অভিনেত্রীকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে বালি থেকে মুম্বইতে উড়িয়ে নিয়ে আসা হয়। শুক্রবার গভীর রাতেই মুম্বইতে পৌঁছোন নুসরত।

ভাইরাল ওই ভিডিয়োতে দেখা যায়, অ্যাম্বুল্যান্সের ভিতর শুয়ে আছেন অভিনেত্রী। স্ট্রেচারে করে যখন তাঁকে বাইরে বের করা হয়, তখন চোখেমুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। নড়াচড়া ক্ষমতা পর্যন্ত নেই। নাকে নল। একবার শুধু বুকের উপর হাত রেখে কাউকে কিছু ইশারা করে বলেন। এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত প্রকাশ্যে আসতেই নেটভুবনে দাবানল গতিতে ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…