Breaking News
 
Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর Rahul Gandhi & Pradip Bhandari | ভারতের অর্থনীতি নিয়ে বিদেশে সরব রাহুল গান্ধী, ‘দেশের সম্মানহানি করছেন’, পাল্টা নিশানা বিজেপির Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য Fire in Dhaka: ডিসেম্বরে হাসিনার ফেরার বার্তা, তার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ

 

Sona-Salman: ‘শার্ট খুলে নিজেকে ত্রাতা ভাবেন!’ ১০ বছর পর সলমনকে ফের তোপ সোনা মহাপাত্রের

Sona Mohapatra calls out Salman Khan
Sona Mohapatra calls out Salman Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডে প্রায় দু’দশকের দীর্ঘ কেরিয়ার সোনা মহাপাত্রের। নিজের সুরেলা কণ্ঠের জন্য যেমন শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন, তেমনই স্পষ্টবক্তা হিসেবে একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন এই গায়িকা। প্রায় দশ বছর আগে সলমন খানের ‘দাবাং’ ব্যক্তিত্ব নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। সেই ঘটনার পর থেকেই বলিউডের প্লেব্যাক দুনিয়ায় তাঁর কেরিয়ার নিয়ে নানা চর্চা শুরু হয়। এবার সলমনের গাওয়া ‘তেরি সেক্সি বিউটি’ গান শুনে প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করলেন সোনা মহাপাত্র। শুধু তাই নয়, ভাইজানকে নিয়ে অতীতে মুখ খোলার কারণে যাঁরা তাঁর কেরিয়ার শেষ হয়ে যাওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন, তাঁদের উদ্দেশেও কটাক্ষ ছুড়ে দিয়েছেন গায়িকা। একইসঙ্গে সেই সমালোচকদের প্রতি ব্যঙ্গাত্মক সুরে সমবেদনা জানিয়েছেন তিনি। 

নভেম্বর মাসের গোড়ায় ‘মাতৃভূমি’র নতুন গান ‘তেরি সেক্সি বিউটি’ প্রকাশ্যে এনেছিলেন সলমন খান। তবে ‘নায়ক’ সলমনকে ‘গায়ক’ অবতারে দেখে যত না ভক্তদের প্রশংসা, তার থেকেও বেশি গানের কথা নিয়ে কটাক্ষ, সমালোচনার শিকার হতে হচ্ছে সলমনকে। সুরে সুরে ভাইজানকে বলতে শোনা গিয়েছে, ‘দু-পেগ শেষ, আমার ‘সেক্সি বিউটি’কে নিয়ে উড়ান দিলাম, জানি না কোথায় গিয়ে নামব!’ আর এহেন গানের লিরিকস-এই ট্রোল-মিমের বন্দুকবাজদের গেরোয় বলিউড সুপারস্টার। এবার সলমনকে চরম কটাক্ষ গায়িকা সোনা মহাপাত্রর। নিজের সঙ্গীত কেরিয়ারের ২০ বছর পূর্তিতে ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তা বাগ করেছেন তিনি। সেখানেই ভাইজানের সঙ্গে একদশকের অতীত ঝামেলা প্রসঙ্গ উত্থাপন করে চরম আক্রমণ শানিয়েছেন গায়িকা।

সোনা জানান, সম্প্রতি ইনস্টাগ্রামের অ্যালগরিদমের সুবাদে তাঁর চোখে পড়ে সলমন খানের ‘তেরি সেক্সি বিউটি’ গানটি। আর সেই গান শুনেই ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে জবাব ছুড়েছেন তিনি। গায়িকার মন্তব্য, “আমাদের সুপারস্টার গাইছেন, দু’পেগ খেয়ে কীভাবে উড়োজাহাজ হয়ে যাওয়া যায়! আর হঠাৎই আমার সেই সমবেদনাগুলোর কথা মনে পড়ে গেল! এই সেই শৈল্পিক জগৎ যা আমি হারিয়ে ফেলেছি, তাই না? এখানে আরও ১০টা গান গাইলে বোধহয় আমার জীবন সার্থক হত।” এখানেই থামেননি তিনি। সলমনের বক্স অফিসের মন্দা বাজার নিয়েও কটাক্ষ করেছেন সোনা মহাপাত্র। তাঁর মন্তব্য, “গত ১০ বছরের দিকে তাকিয়ে আমি ঠিক নিশ্চিত নই যে, কার কেরিয়ারের জন্য এত সহানুভূতির প্রয়োজন রয়েছে। আমি জানি না কেন লোকেরা ক্ষমতার কাছাকাছি থাকাকে সাফল্য বলে ভুল করে, যেন নিজের সাম্রাজ্য গড়ার চেয়ে অন্যের রাজ্যে প্রবেশ করাটাই বড়। তাই যারা আমার ধুকতে থাকা বলিউড কেরিয়ার নিয়ে শোক করছেন, আমার জন্য চিন্তা করবেন না, আমি আমার জীবন উপভোগ করতে ব্যস্ত ছিলাম।” 

অতীতের সেই বিতর্কের প্রসঙ্গ টেনে সোনা মহাপাত্র জানান, প্রায় দশ বছর আগে সলমন খানের বিরুদ্ধে মুখ খোলার পর থেকেই তাঁকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। গায়িকার কথায়, “সুপারস্টার সলমন খানের বিরুদ্ধে কথা বলার পর আমাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ও বিকৃত ছবি ছড়ানো, লাগাতার ট্রোলিং, এমনকি আমার পরিবার ও মাকেও কুরুচিকর গালিগালাজ এবং হুমকির মুখে পড়তে হয়েছিল। শেষ পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ জানাতে বাধ্য হই।” সেই সময় সলমনের ব্যক্তিত্ব নিয়েও সরব হয়েছিলেন সোনা। তাঁর বক্তব্য ছিল, শার্ট খুলে নিজেকে মানুষের ত্রাণকর্তা হিসেবে তুলে ধরার যে প্রবণতা অভিনেতার মধ্যে রয়েছে, তা তাঁকে বিন্দুমাত্র প্রভাবিত করে না। ভিডিওর শেষেও নিজের অবস্থানে অনড় থাকার বার্তা দিয়েছেন গায়িকা। তাঁর কথায়, “ভবিষ্যতেও হয়তো এমন অনেক কথা বলব, যা অনেকের মতে বলা উচিত নয়। কারণ কিছু অভ্যাস সহজে ছেড়ে দেওয়া যায় না।” এই ভিডিওর সঙ্গে দেওয়া ক্যাপশনেও বলিউডকে একহাত নিয়েছেন সোনা মহাপাত্র। তিনি লিখেছেন, “সঙ্গীতজগতে আমার কেরিয়ারের ২০ বছর পূর্ণ হয়েছে। আর সলমন খানকে চ্যালেঞ্জ জানানোর পর কেটে গিয়েছে ১০ বছর। অথচ এখন আমাদের সেনাদের আত্মত্যাগ নিয়ে তৈরি একটি ছবিতে ‘তেরি সেক্সি বিউটি’র মতো গান ব্যবহার করা হচ্ছে! বলিউডের রসবোধ সত্যিই অদ্ভুত।” পাশাপাশি যাঁরা একসময় তাঁর কেরিয়ার শেষ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাঁদের উদ্দেশে সোনার কটাক্ষ, তাঁর কেরিয়ার এখনও যথেষ্ট ভালোভাবেই এগিয়ে চলেছে। তাই তাঁকে নিয়ে অযথা দুশ্চিন্তা না করাই ভালো। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…