Breaking News
 
Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর Rahul Gandhi & Pradip Bhandari | ভারতের অর্থনীতি নিয়ে বিদেশে সরব রাহুল গান্ধী, ‘দেশের সম্মানহানি করছেন’, পাল্টা নিশানা বিজেপির Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য Fire in Dhaka: ডিসেম্বরে হাসিনার ফেরার বার্তা, তার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ SFI-ABVP Clash: বইয়ের স্টল ঘিরে এসএফআই-এবিভিপি সংঘাত! হাতাহাতিতে রণক্ষেত্র কলেজ স্ট্রিট

 

Ramayana Box Office: ১২ দিনেই ‘ধুরন্ধর’, ‘কেজিএফ’-কে ধরাশায়ী! এবার ‘পুষ্পা ২’-এর রেকর্ড ভাঙবে ‘রামায়ণ’?

Ramayana beat Dhurandhar's lifetime collections, eyes Pushpa 2's worldwide gross
Ramayana beat Dhurandhar's lifetime collections, eyes Pushpa 2's worldwide gross

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মুক্তির পর প্রায় দু’সপ্তাহ কেটে গেলেও বক্স অফিসে এখনও দাপট অব্যাহত ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’-এর। রামের চরিত্রে রণবীর কাপুর এবং রাবণের ভূমিকায় যশের অভিনয় দর্শকদের মন জয় করেছে। ছবিটি ঘিরে শুরু থেকেই প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে বক্স অফিসে আয়ের যে পরিসংখ্যান সামনে আসছে, তা সমস্ত হিসাব-নিকাশকেই ছাপিয়ে গিয়েছে। মুক্তির মাত্র ১২ দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয়ের নিরিখে ‘ধুরন্ধর’, ‘আরআরআর’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর মতো ব্লকবাস্টার ছবির লাইফটাইম কালেকশনকে পিছনে ফেলে দিয়েছে এই সিনেমা। এবার নজর ‘পুষ্পা ২’-এর দিকে। বাণিজ্য বিশেষজ্ঞদের একাংশের ধারণা, বক্স অফিসে আল্লু অর্জুনের ছবির রেকর্ডও ভেঙে দিতে পারে রণবীর-যশের এই মহাকাব্যিক ছবি।

তবে তেরো নম্বর দিনের টিকিট বিক্রির পরিসংখ্যান কিন্তু আগের দিনগুলির চেয়ে কিছুটা কম। যা মুক্তির এতদিন পরে হয়তো স্বাভাবিকও। সব মিলিয়ে দেশে ছবিটির গ্রস কালেকশন ৯৮১ কোটি ১০ লক্ষ টাকা। নেট কালেকশন ৮২০ কোটি ৯৫ লক্ষ টাকা। এদিকে বিদেশের মাটিতেও ৫০২ কোটি টাকার গ্রস কালেকশন করে ফেলেছে ছবিটি। বিশ্বব্যাপী কালেকশন দাঁড়িয়েছে ১৪৮৩ কোটি ১০ লক্ষ টাকা! বলে রাখা ভালো, ধুরন্ধর’, ‘আরআরআর’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’-র ক্ষেত্রে এই অঙ্কটা যথাক্রমে ১৩০৭ কোটি ৩৫ লক্ষ, ১২৩০ কোটি, ১২১৫ কোটি। ‘রামায়ণ’-এর ঠিক সামনেই ‘পুষ্পা ২’। যার বিশ্বব্যাপী গ্রস কালেকশন ১৭৪২ কোটি ১০ লক্ষ টাকা। প্রথম তিনটি ছবি ‘দঙ্গল’, ‘ধুরন্ধর ২’, ‘বাহুবলী ২’। দেখার, পরবর্তী সময়ে এই ছবিগুলিকেও পিছনে ফেলতে পারে কিনা ‘রামায়ণ’।

পরিসংখ্যান বলছে, দক্ষিণ এশিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছেন রণবীররা। বেশ কয়েকটি দেশের আমজনতা রামায়ণের সঙ্গে পরিচিত। কোনও দেশের পাঠ্যক্রমে রয়েছে রামায়ণ মহাকাব্য। এমনকী সেই দেশগুলিতে রামায়ণের নিজস্ব রূপও বেশ প্রচলিত। যেমন থাইল্যান্ডে রয়েছে রামাকিয়েন। ভগবান রামকে নিয়ে লেখা গ্রন্থের সিনে-রূপ দেখতে ভিড় জমিয়েছেন থাইল্যান্ডবাসী। অতীতে কোনও ভারতীয় সিনেমা থাইল্যান্ডে এত টাকার ব্যবসা করেনি। প্রত্যাশিতভাবেই নেপাল এবং শ্রীলঙ্কায় দারুণ ব্যবসা করেছে রামায়ণ। কারণ এই দুই দেশের একাধিক স্থানের উল্লেখ রয়েছে বাল্মিকির লেখনীতে। কম্বোডিয়াতেও ছবিটা একইরকম। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…