Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

1 day ago

Ayodhya Dipotsav 2026: অযোধ্যায় এবার আরও জমকালো দীপোৎসবের প্রস্তুতি, সেজে উঠছে গোটা শহর

Ayodhya will be seen in Deepotsav 2026
Ayodhya will be seen in Deepotsav 2026

 

অযোধ্যা (উত্তর প্রদেশ), ৩০ সেপ্টেম্বর : আসন্ন দীপোৎসবকে কেন্দ্র করে ঐতিহাসিক অযোধ্যা নগরীতে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। এ বছর উৎসবটি অতীতের সমস্ত রেকর্ড ভেঙে আরও বেশি জাঁকজমকপূর্ণ ও বৃহৎ পরিসরে উদযাপিত হতে চলেছে। উৎসবের যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখতে দফায় দফায় প্রশাসনিক পর্যালোচনা চালাচ্ছেন পদস্থ আধিকারিকেরা।

অযোধ্যার কমিশনার রাজেশ কুমার জানিয়েছেন, দীপোৎসবকে সফল করতে প্রতিটি সরকারি দফতরকে নির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়েছে। সম্প্রতি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অযোধ্যার ওপর দিয়ে যাওয়া প্রধান জাতীয় সড়কের সৌন্দর্য্যায়ন এবং হর্টিকালচারের কাজ শুরু হয়েছে। তিনি স্পষ্ট জানান, শুধুমাত্র রাম কি পৌড়ি বা রাম মন্দির চত্বরই নয়, গোটা অযোধ্যা শহরকেই সুসজ্জিত ও পরিচ্ছন্ন করে তোলা হবে।

আইনশৃঙ্খলা রক্ষা এবং যানজট নিয়ন্ত্রণের ওপর বিশেষ জোর দিচ্ছে পুলিশ ও প্রশাসন। পাশাপাশি ভিআইপি ও দেশ-বিদেশ থেকে আগত অগণিত পুণ্যার্থীদের সুযোগ-সুবিধার দিকেও কড়া নজর রাখা হচ্ছে। কমিশনার আরও জানান, গত বছরের রেকর্ড ভেঙে এ বছর আরও বিপুল সংখ্যক মাটির প্রদীপ (দিয়া) জ্বালানো হবে। এর পাশাপাশি বর্ণাঢ্য আরতি, দেশ-বিদেশের শিল্পীদের নিয়ে রামায়ণ মঞ্চস্থ এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

এবারের আকর্ষণে যোগ হচ্ছে আরও বড় আকারের ড্রোন শো এবং মনোমুগ্ধকর আতশবাজির প্রদর্শনী। রাম কি পৌড়িতে চলমান সংস্কারমূলক কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে তা সম্পূর্ণ হয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছে প্রশাসন। শহরের সব মঠ, মন্দির এবং সাধারণ বাসিন্দাদেরও নিজ নিজ উদ্যোগে আলো জ্বালিয়ে এই মহোৎসবে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

You might also like!