
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রায় দু’বছর ধরে আলোচনায় সঞ্জয় লীলা বনশালির বহু প্রতীক্ষিত ত্রিকোণ প্রেমের ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’। ছবিকে ঘিরে দর্শকদের কৌতূহলও দিন দিন বাড়ছে। বৃহস্পতিবার অবশেষে প্রকাশ্যে আসে রণবীর কাপুরের লুক। ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’ সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় তৈরি এই ছবির প্রচারঝলকে রেট্রো অবতারে ধরা দিয়েছেন অভিনেতা। রণবীরের লুক প্রকাশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সামনে এল ছবির আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রের প্রথম ঝলক। এ বার আলিয়া ভাটের গ্ল্যামারাস লুক প্রকাশ্যে আনলেন নির্মাতারা। রণবীরের মতোই আলিয়াকেও দেখা গেল রেট্রো সাজে। ফলে দুই তারকার পর্দার উপস্থিতি ঘিরে ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।
ক্যাবারে ডান্সারের ভূমিকায় দর্শকের মত মাতাবেন আলিয়া! রাজকীয় মেজাজে সাহসী পোশাকে চেয়ারে আগুনের গোলা রণবীরঘরনি! খোলামেলা পোশাকের সঙ্গে অভিব্যক্তির মিশেলে বনশালি এক নতুন আলিয়ার জন্ম দিলেন তা বলাই বাহুল্য। গাঙ্গুবাই হোক বা আলফা কিংবা ক্যাবারে ডান্সার, নিজেকে ভেঙেচুরে দক্ষ অভিনেত্রী হিসেবে বারবার প্রমাণ করছেন আলিয়া। এই আকর্ষণীয় লুকে ক্লিন বোল্ড অনুরাগীমহল। রেট্রো আবহে আত্মবিশ্বাসী, আবেদনময়ী আলিয়ার উপস্থাপন ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর অন্যতম আকর্ষণ তা বললে অত্যুক্তি হবে না। খোলা চুল তীক্ষ্ন দৃষ্টি আর শরীরী নেশায় পর্দায় আগুন ধরাবেন আলিয়া! পোস্টারের ক্যাপশনে রয়েছে সেই ইঙ্গিত, ‘আগ ভি, দিলো কি জান ভি!’ যার বাংলা তর্জমা করলে হয়, আগুন তো বটেই, তেমনই আবার হৃদয়ের প্রাণও। ক্যাবারে ডান্সার আলিয়ার সৌষ্ঠব কোমরের ঝলকানি আর শরীরী হিল্লোল পুরুষের অস্থির হৃদয়কে কতটা তৃপ্ত করবে তার জন্য অবশ্য ২১ জানুয়ারি পর্যন্ত একটু সবুর করতে হবে।
আলিয়ার লুক প্রকাশ্যে আসতেই এক অনুরাগীর মন্তব্য, ‘গঙ্গুবাঈ থেকে এই জায়গায়। সঞ্জয়লীলা বনশালির ইউনিভার্সের অন্যতম সদস্য। অধীর আগ্রহে সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছি।’ আলিয়ার অপর এক ভক্ত উচ্ছ্বসিত হয়ে লেখেন, ‘ও মাই গড! আলিয়ার চরিত্রটি প্রকাশ্যে এসে গিয়েছে। দারুণ লাগছে।’ মাতৃত্বের পর আলিয়ার এই মারকাটারি লুক দেখে এক অনুগামী লিখছেন, ‘ওহ মাদার আলিয়া।’
