Breaking News
 
Dilip Ghosh: সরকারি অনুদান নিলে মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি? বিতর্কের মাঝেই ‘মমতার আমল’ টেনে দিলীপের বার্তা LED Ads at Puja pandal: পুজো মণ্ডপে এলইডি বিজ্ঞাপনে চড়া কর! ৫০ হাজার পর্যন্ত গুনতে হবে, পুরসভার নয়া নির্দেশ Government Employees Salary: পুজোর আগেই সরকারি কর্মীদের বড় সুখবর! অক্টোবরে অগ্রিম বেতন, সঙ্গে বর্ধিত ডিএ NCPI’s New Panel: এনসিপিআইয়ের জাতীয় কমিটিতেও নেই সুদীপ-কাকলি! সিনিয়র সাংসদদের বাদ দিয়েই তালিকা প্রকাশ, তুঙ্গে চর্চা Mukundapur Chaos: মুকুন্দপুরে কার্যালয় দখল নিয়ে ধুন্ধুমার! সংঘর্ষের পর ২ মমতাপন্থী তৃণমূল কর্মী গ্রেপ্তার Election Commission: SIR নিয়ে কমিশনেই মতপার্থক্য? জ্ঞানেশ কুমারের সিদ্ধান্তে ‘অসহমতি’ ২ কমিশনারের, সরব তৃণমূল

 

Entertainment

1 hour ago

Sunita Ahuja-SRK: পরকীয়া নিয়ে জোর চর্চা! স্বামী গোবিন্দার পর সুনীতার ‘এক রাতের সঙ্গী’ শাহরুখ?

Govinda wife sunita ahuja one night stand choice SRK
Govinda wife sunita ahuja one night stand choice SRK

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চা। অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সমাজমাধ্যমে নানা জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি মুম্বইয়ে লালবাগচা রাজার দর্শনে দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ার পর সেই আলোচনা আরও তীব্র হয়েছে। যদিও তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও নিশ্চিত ঘোষণা বা স্বীকারোক্তি এখনও সামনে আসেনি। গোবিন্দার ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও একাধিক বার নানা আলোচনা হয়েছে। অভিনেতার স্ত্রী সুনীতা আহুজা বিভিন্ন সাক্ষাৎকারে স্বামীর জীবনে অন্য নারীদের উপস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। এ বার কোমল রানি স্বর্ণকারকে ঘিরে নতুন জল্পনা শুরু হওয়ায় ফের আলোচনার কেন্দ্রে এসেছে গোবিন্দা-সুনীতার দাম্পত্য জীবন। একই সঙ্গে সুনীতার ব্যক্তিগত জীবন নিয়েও নানা প্রশ্ন ও চর্চা শুরু হয়েছে।

যাঁর নাম নিয়েছেন শুনলে অবশ্য অবাক নাও হতে পারেন। কারণ তিনি তো আবালবৃদ্ধবনিতার হৃদয়জুড়ে থাকেন। হ্যাঁ, বলিউড বাদশা শাহরুখ খানের কথাই বলছি। কিং খানের নামই নিয়েছেন গোবিন্দাঘরনি। একটি প্রশ্নের উত্তরে কোনও রাখঢাক না করে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ তথা এক রাতের সঙ্গী হিসেবে শাহরুখই সেরা পছন্দ তা বলে দেন সুনীতা।  ‘লক আপ ২’ দিয়ে জনপ্রিয়তা অর্জনের পর ‘হোয়াই নট উইথ এমএনএল’ সিজন ৩-এ এসেছিলেন। সেখানেই র‍্যাপিড-ফায়ার রাউন্ডে বলিউডের তিনজন অভিনেতার মধ্যে থেকে একজনকে পছন্দ করার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। একটি মজার কাল্পনিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। ওয়ান-নাইট স্ট্যান্ডের জন্য শাহরুখ খান, শাহিদ কাপুর ও হর্ষবর্ধন রানের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। কোনও দ্বিধা ছাড়াই শাহরুখ খানকে বেছে নেন এবং স্পষ্ট করে দেন যে কোনও পরিস্থিতিতেই সুপারস্টার শাহরুখই হবেন তাঁর প্রথম পছন্দ। 


সুনিতা নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, “আপনি যাই জিজ্ঞাসা করুন না কেন, আমার প্রথম পছন্দ সবসময় শাহরুখ খানই থাকবেন।” সংশ্লিষ্ট সাক্ষাৎকারে গোবিন্দাকে বিয়ে প্রসঙ্গে সুনীতা জানান “ওকে বিয়ে করে আমার কোনও অনুশোচনা নেই। আমি চাই মানুষ নিজের মতো জীবনযাপন করুক এবং অন্যদেরও তাঁদের মতো করে বাঁচতে দিক। সে তাঁর জীবন যাপন করছে। আমিও আমার মতো করে জীবন গুছিয়ে নিচ্ছি।” 

You might also like!