
নয়াদিল্লি, ১৬ অক্টোবর : নবরাত্রির পবিত্র ষষ্ঠী তিথি উপলক্ষে মা কাত্যায়নীর চরণে প্রণাম নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেবীর আশীর্বাদে সকলের জীবন অপরিসীম শক্তি, সাহস ও ইতিবাচক উদ্দীপনায় পরিপূর্ণ হয়ে উঠুক বলে কামনা করেছেন তিনি। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যম এক্স-এ একটি বার্তায় মা কাত্যায়নীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রার্থনা জানান। বার্তায় তিনি লেখেন, “নবরাত্রির পবিত্র ষষ্ঠী তিথিতে মা কাত্যায়নীর আশীর্বাদে সকলের জীবন অপরিসীম শক্তি, সাহস ও ইতিবাচক উদ্দীপনায় পরিপূর্ণ হয়ে উঠুক।”
नवरात्रि की पवित्र षष्ठी पर मां कात्यायनी के श्रीचरणों में कोटि-कोटि नमन! मेरी कामना है कि उनकी अनुकंपा से हर किसी के जीवन में असीम शक्ति, साहस और सकारात्मक ऊर्जा का संचार हो। https://t.co/7yJ9kB2MQy
— Narendra Modi (@narendramodi) October 16, 2026
