Odisha

1 hour ago

Dharmendra Pradhan: স্বচ্ছতাকে জীবনের অঙ্গ করে তোলার আহ্বান ধর্মেন্দ্র প্রধানের

Dharmendra Pradhan led a Swacchta Hi Seva
Dharmendra Pradhan led a Swacchta Hi Seva

 

সম্বলপুর, ১০ অক্টোবর : ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ওড়িশার সম্বলপুর জেলা জুড়ে একযোগে আয়োজিত হলো সুবিশাল পরিচ্ছন্নতা অভিযান। ‘স্বচ্ছতা হি সেবা ২০২৬’ কর্মসূচির আওতায় শনিবার সকাল সাড়ে ৬টা থেকেই জেলার প্রায় ৫০০টি স্থানে এই বিশেষ সাফাই কার্যক্রম শুরু হয়, যেখানে অংশ নেন প্রায় এক লাখ সাধারণ নাগরিক ও স্বেচ্ছাসেবী।

স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি এই উদ্যোগে শামিল হন বিজেপি সাংসদ ধর্মেন্দ্র প্রধান। উপস্থিত ছিলেন জেলাশাসক, ডিআইজি, পুলিশ সুপার এবং সম্বলপুর পুর নিগমের কমিশনার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। সম্মিলিত এই উদ্যোগে শহরের বিভিন্ন রাস্তাঘাট, জনবহুল এলাকা ও চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপি সাংসদ ধর্মেন্দ্র প্রধান পরিচ্ছন্নতাকে জীবনের অঙ্গ করে তোলার আহ্বান জানিয়ে বলেন, "পরিচ্ছন্নতাই আসল সেবা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভিযান।" সম্বলপুরের বিভিন্ন নগর ও প্রত্যন্ত এলাকায় লক্ষাধিক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে তিনি উল্লেখ করেন, পরিচ্ছন্নতা কেবল সৌন্দর্যের প্রতীক নয়, বরং এটি একটি সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যম যা প্রত্যেকের গ্রহণ করা উচিত। নিজের ঘরদোর পরিষ্কার রাখার পাশাপাশি পরিবেশ ও চারপাশ পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

You might also like!