
কলকাতা, ১০ অক্টোবর : দিল্লিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান ও আন্দোলনকে ঘিরে কড়া আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। এই আন্দোলনকে ‘জনস্বার্থের পরিপন্থী’ বলে দাগিয়ে দিয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে কলকাতায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য বলেন, “এই আন্দোলন সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে। আমি বরাবরই বলে আসছি, প্রত্যেকের স্বাধীন ও অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার থাকা উচিত।”
এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লির সফর ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলে বিজেপি রাজ্য সভাপতি তোপ দাগেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিল্লিতে রয়েছেন, কিন্তু তিনি কলকাতায় নেই কেন? এই ধরনের বিক্ষোভ-আন্দোলন করে মানুষের কোনও ভালো হবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি, তিনি যেন দ্রুত কলকাতায় ফিরে আসেন।”
