kolkata

1 hour ago

Tarpan on Mahalaya: পিতৃপক্ষের সমাপ্তিতে মহালয়ার প্রভাত, মর্ত্যে শুরু দেবীপক্ষের আবাহন

Mahalaya 2026
Mahalaya 2026

 

কলকাতা, ১০ অক্টোবর : পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনার মধ্য দিয়ে শনিবার মহালয়া পালিত হলো রাজ্য জুড়ে। এই উপলক্ষে সকাল থেকেই কলকাতা-সহ বিভিন্ন জেলার নদীঘাটগুলিতে পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ সারেন বহু মানুষ। কলকাতার বাবুঘাট, বাগবাজার, আহিরীটোলা ও প্রিন্সেপ ঘাট-সহ বিভিন্ন ঘাটে ভোর থেকেই ছিল মানুষের ভিড়।

অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাটগুলিতে অতিরিক্ত পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশের কর্মী মোতায়েন রাখা হয়। পরিস্থিতির ওপর নজর রাখতে গঙ্গায় টহল দেয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর স্পিডবোট। ঘাটগুলিতে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ব্যারিকেড দিয়ে স্নান ও তর্পণের ব্যবস্থা করা হয়। অন্যদিকে, মহালয়ার দিন থেকেই কুমোরটুলিতে প্রতিমার চক্ষুদান ও মণ্ডপে মণ্ডপে প্রতিমা পাঠানোর তোড়জোড় লক্ষ্য করা যায়। উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক পুজো কমিটির ব্যস্ততাও চোখে পড়েছে।

You might also like!