
কলকাতা, ২ অক্টোবর : ইরানি ট্রফি ক্রিকেটে দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই বেকায়দায় পড়েছে জম্মু ও কাশ্মীর। এদিন ঘরের মাঠেই চা পান বিরতির আগেই এ পর্যন্ত তাদের দলগত স্কোর হল - ৪/৭০ রান। কাজেই ১৬৭ রানে পিছিয়ে রয়েছে অধিনায়ক পরশ ডোগরা ও আব্দুল সামাদ এই মুহূর্তে ক্রিজে রয়েছেন। শুক্রবার দ্বিতীয় দিনের খেলায় স্টেডিয়ামে জোরদার লড়াইয়ের ময়দানেই রয়েছে। উল্লেখ্য, ভারতীয় একাদশের দলগত স্কোর শ্রীনগরে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ২৩৭ রান।য৬৮. ১ ওভারে দলের সকলেই আউট হয়ে যায়। সর্বাধিক রান করেছে রবিচন্দ্রন স্মরণ - ৬৮ রান ও শিখর মোহন - ৬০ রান করে। বোলিংয়ের সাফল্য - দুই বোলার তিনটি করে উইকেট তুলে নিয়েছে। সুনীল কুমার ৩/২৬ রান এবং লোন নাসির মুজাফফর - ৩/৫৯ রান। এদিকে, এর জবাবে খেলতে নেমে ঘরের মাঠে জম্মু ও কাশ্মীরের প্রথম ইনিংসে সংগ্রহ (৭ ওভারে) ২ উইকেটে ২১ রান। বৃহস্পতিবার এর পরিপ্রেক্ষিতেই ২১৬ রানে পিছিয়ে থাকে জম্মু ও কাশ্মীর।
