Breaking News
 
CM Suvendu Adhikari : সোনার ঝাড়ু দিয়ে রথযাত্রার সূচনা, জগন্নাথের সামনে গান গাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Daitapati statement : ‘প্রভু কারও অহংকার সয় না’ রথযাত্রায় ‘ধাম’ বিতর্কে মমতাকে কটাক্ষ জগন্নাথ দয়িতাপতির Rath Yatra 2026: ট্রামেই এবার জগন্নাথের রথ! রথযাত্রায় কলকাতায় নজরকাড়া উদ্যোগ ট্রামপ্রেমীদের Samik Bhattacharya: ‘কিছু জেলা যেন বাংলাদেশ’, খুঁটিপুজোর মঞ্চ থেকে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ শমীকের BJP STRATEGY: মোদির বাড়িতে মধ্যরাতের রুদ্ধদ্বার বৈঠক, উপস্থিত শাহ-সহ শীর্ষ নেতৃত্ব, রাজনৈতিক মহলে জোর জল্পনা Sonam Wangchuk: ১৯তম দিনে সোনম ওয়াংচুকের অনশন, অঙ্গ বিকলের আশঙ্কা; প্রতিদিন স্বাস্থ্য পর্যবেক্ষণের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট

 

Odisha

1 month ago

Cuttack fire horror: কটকে মাছের বাজারে ভয়াবহ আগুন, হতাহতের খবর নেই

Cuttack Fish market destroyed, Rs 50 lakh cash feared gutted in Bank blaze
Cuttack Fish market destroyed, Rs 50 lakh cash feared gutted in Bank blaze

 

কটক, ১ জুন : ভয়াবহ আগুন লাগল ওড়িশার কটকে। সোমবার ভোররাতে কটকের লিঙ্ক রোড ডেইলি মার্কেটের মাছের বাজার অংশে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টার পর সোমবার সকালে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

দমকল অফিসার প্রশান্ত কুমার দল বলেন, "ভোররাত ৩টে নাগাদ আমরা কটক লিঙ্ক রোডের ডেইলি মার্কেটে অবস্থিত মাছের বাজারে আগুন লাগার খবর পাই। এখানে মোট ৮টি ফায়ার টেন্ডার এবং ৫০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়। আগুন নেভানোর কাজ এখনও চলছে। এই মুহূর্তে কোনও বিপদ নেই। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হবে।"

ডেপুটি ফায়ার অফিসার অবনী কুমার সোয়াইন বলেন, "আমরা ভোররাত ৩টে নাগাদ খবর পাই, লিঙ্ক রোডের মাছের বাজারে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছে আমরা দেখতে পাই, মাছের বাজার এবং পাশের একটি ভবনে আগুন লেগেছে। আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা হয়েছে, কোনও সমস্যা নেই।"

You might also like!