
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পাকিস্তানি জঙ্গিদের নিশানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! একইসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও খুনের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান। তাঁর এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি জানিয়ে ইতিমধ্যেই পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলির দ্বারস্থ হয়েছেন ওই বিজেপি নেত্রী। তবে এই হুমকির অভিযোগের সত্যতা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।
বিজেপি নেত্রীর দাবি, গত ২১ তিনি একটি ভয়েস মেসেজ পান। ওই ভয়েস মেসেজে দাবি করা হয়, পাকিস্তানের কুখ্যাত ভাট্টি গোষ্ঠীর সদস্য সে। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়া হয়। ওই বিজেপি নেত্রীকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেই খবর। মেসেজেও তাঁকে হুমকি দেওয়া হয়। স্বাভাবিকভাবেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। পুলিশ এবং নিরাপত্তার সংস্থার দ্বারস্থ হন বিজেপি নেত্রী। এই প্রসঙ্গে উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, “এসব টার্গেট করে কোনও লাভ নেই। এভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে ভয় দেখানো যাবে না। উনি বাংলার বাঘ।”
তবে এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার জঙ্গি হুমকির শিকার হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত জুলাই মাসে বর্ধমানের রেনেশা হাউসিংয়ে জিম থেকে এক জইশ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। সেই সময় জঙ্গিদের কাছ থেকে হুমকি পান মুখ্যমন্ত্রী। তার আগে গত ২০২৪ সালে বিরোধী দলনেতা থাকাকালীন হারকাতুল-মুজাহিদিন-বাংলাদেশ ও হিজবুত তাহিরি-র জঙ্গিদের নিশানায় ছিলেন শুভেন্দু অধিকারী। জনসভা বা যাতায়াতের পথে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হয়। তার ফলে সেই সময় নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
