Breaking News
 
TMC leader Majid Ansari: মাজিদ আনসারির গ্রেপ্তার নিয়ে রাজনৈতিক সংঘাত! থানায় কুণাল, বাইরে বিজেপির স্লোগান Chorbagan Sarbojanin Stampede: চোরবাগান বিপর্যয়ের তদন্তে মণ্ডপ অপরিবর্তিত রাখার নির্দেশ, শনিবারই নিরঞ্জন প্রতিমার Pakistan Terror Group Threat: পাক জঙ্গিদের নিশানায় শুভেন্দু-যোগী? বিস্ফোরক দাবি বিজেপি নেত্রীর, শুরু চর্চা DK Shivakumar: মেটা চশমায় গোপনে স্টিং অপারেশন? সিদ্দারামাইয়ার পর শিবকুমারের অভিযোগে শোরগোল CM Suvendu Adhikari: প্রতি সপ্তাহে বাড়ি বাড়ি পুষ্টিকর খাবার! লোধা-শবর গ্রামে দাঁড়িয়ে বিশেষ কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রীর Chorbagan Sarbojanin tragedy: ২৪টি এসি চালিয়েও মেলেনি স্বস্তি! চোরবাগান বিপর্যয়ের নেপথ্যে কী, ফরেনসিক রিপোর্টে বড় তথ্য

 

DK Shivakumar: মেটা চশমায় গোপনে স্টিং অপারেশন? সিদ্দারামাইয়ার পর শিবকুমারের অভিযোগে শোরগোল

Karnataka Chief Minister D K Shivakumar
Karnataka Chief Minister D K Shivakumar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মেটা স্মার্ট চশমা ব্যবহার করে গোপনে স্টিং অপারেশন চালানো হয়েছে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এবং কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশনের বিরুদ্ধে! এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন শিবকুমার। এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেছেন। তাঁর এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। 

তিনি জানিয়েছেন, এক শিল্পপতি সম্প্রতি তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন মেটা চশমা পরে। যা দেখে তাঁর সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তিনি ওই ব্যক্তির গতিবিধি এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেন। শিবকুমার জানিয়েছেন, ওই শিল্পপতি বাণিজ্য সংক্রান্ত কথা বলতে বলতে প্রসঙ্গ ঘুরিয়ে নিয়ে যান রাজনীতির দিকে। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দাবি, তিনি যে তথ্য পেয়েছেন তা থেকে জানতে পেরেছেন যে, ওই দর্শনার্থী কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের সঙ্গে সাক্ষাতের সময়ও মেটা চশমা পরেছিলেন। তবে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস এবং একজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তিনি তা পরেননি। শিবকুমারের আরও দাবি, খুব বড় কোনও স্টিং অপারেশনের ছক কষা হচ্ছে। এটা তারই এক নমুনা মাত্র। এমনকী, এই ষড়যন্ত্রের নেপথ্যে কারা তাও তিনি জানেন বলে দাবি করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। কিন্তু কারও নাম তিনি ফাঁস করেননি।

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে তথাকথিত স্টিং অপারেশনের ভিডিও ছড়িয়ে পড়েছিল আগেই। সিদ্দারামাইয়ার অভিযোগ ছিল, তাঁকে হেয় করার উদ্দেশ্যে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ওই ভিডিও তৈরি করা হয়েছে। বেঙ্গালুরুর এক আদালতের দ্বারস্থ হন তিনি। কয়েকদিন আগেই আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে জানিয়ে দেয়, ওই ফুটেজটি আর সম্প্রচার, আপলোড, শেয়ার বা অন্য কোনোভাবে প্রচার করা করা যাবে না। এই স্থগিতাদেশ সোশ্যাল মিডিয়াসহ সমস্ত প্ল্যাটফর্মে প্রযোজ্য হবে। এহেন পরিস্থিতিতে এবার নতুন অভিযোগ তুললেন শিবকুমার।   

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…