Breaking News
 
Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার CM Suvendu Adhikari: জলাশয় পুনরুদ্ধারে জোর, তৃণমূলের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ শুভেন্দুর, অগ্নিমিত্রা-শর্বরীর প্রশংসা CJI Surya Kant: ‘স্মারকলিপি জমা দিতে বৈঠক নয়’, INDIA জোটকে কেন ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট? স্পষ্ট বার্তা CJI-এর Strait of Hormuz: হরমুজে ফের অশান্তি, ড্রোন হামলার পর নিখোঁজ ২ ভারতীয় নাবিক, অবিলম্বে হামলা বন্ধের দাবি দিল্লির Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের নোটিসেও সাড়া নেই, অভিষেকের বাড়িতে ফের হাজির পুলিশ Diwali 2026: দুর্গাপুজোর পরই দীপাবলির তোড়জোড়, ৮ নভেম্বর কালীপুজো! অমাবস্যা কখন শুরু?

 

Festival and celebrations

42 minutes ago

Durga Puja 2026: পঞ্চমী থেকে দশমী বিশেষ মেট্রো, কোন লাইনে কখন প্রথম ও শেষ ট্রেন? প্রকাশ্যে পুজোর সূচি

Special services on Kolkata Metro for Durga Puja
Special services on Kolkata Metro for Durga Puja

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রতি বছরের মতো এবারও দুর্গাপুজোর দিনগুলিতে রাতভর মেট্রো পরিষেবা চালু রাখার ব্যবস্থা করছে কলকাতা মেট্রো। বৃহস্পতিবার পুজোর বিশেষ সময়সূচি প্রকাশ করে কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর পঞ্চমী থেকে ২১ অক্টোবর দশমী পর্যন্ত নির্দিষ্ট সূচি মেনেই চলবে মেট্রো। পুজোর ভিড় সামাল দিতে যাত্রী পরিষেবা ও ভিড় নিয়ন্ত্রণের জন্যও নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। ফলে রাত জেগে ঠাকুর দেখতে বেরোনো দর্শনার্থীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম): 

পঞ্চমী এবং ষষ্ঠী (১৫ অক্টোবর এবং ১৬ অক্টোবর)— সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত আপ এবং ডাউন লাইনে মোট ২৮৪টি মেট্রো চলবে। ব্যস্ত সময়ে দু’টি মেট্রোর মধ্যে ব্যবধান থাকবে ছ’মিনিটের। এই দু’দিন রাতে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের শেষ মেট্রো ছাড়বে ১০টা ৪৮ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫০ মিনিটে। এ ছা়ড়া, দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জের শেষ মেট্রো এবং শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।

সপ্তমী (এ বার দু’দিন, ১৭ অক্টোবর এবং ১৮ অক্টোবর), অষ্টমী (১৯ অক্টোবর) এবং নবমীতে (২০ অক্টোবর)— ব্লু লাইনে সারা রাত মেট্রো চলবে। মেট্রো পরিষেবা এই চার দিন শুরু হবে বেলা ১টা থেকে। চলবে ভোর ৪টে পর্যন্ত। দমদম, দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম, টালিগঞ্জ, গীতাঞ্জলি, শ্যামবাজার এবং নোয়াপাড়া থেকে বেলা ১টায় প্রথম মেট্রো ছাড়বে চার দিনই। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের শেষ মেট্রো ছাড়বে ভোর ৩টে ৪৬ মিনিট নাগাদ। দক্ষিণেশ্বর থেকে ভোর ৪টেয় শেষ যে মেট্রোটি ছাড়বে, তা যাবে টালিগঞ্জ পর্যন্ত। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো পাওয়া যাবে ভোর ৩টে ৪৮ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে ভোর ৪টের মেট্রোটি দমদম পর্যন্ত যাবে।

দশমী (২১ অক্টোবর)— মেট্রোর সংখ্যা তুলনামূলক কম থাকবে। শহিদ ক্ষুদিরাম, দক্ষিণেশ্বর, দমদম, নোয়াপাড়া এবং টালিগঞ্জ থেকে দশমীতে প্রথম মেট্রো ছাড়বে বেলা ১টা-১টা ৫ মিনিট নাগাদ। ওই দিন দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ২০ মিনিটে। টালিগঞ্জ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত সাড়ে ১০টায়। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ২০ মিনিটে। দমদমের শেষ মেট্রো পাওয়া যাবে রাত সাড়ে ১০টায়। 

গ্রিন লাইন (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ):  পঞ্চমী এবং ষষ্ঠীতে মেট্রো চলবে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত। সপ্তমী (এ বার দু’দিন), অষ্টমী, নবমীর চার দিন এই লাইনে বেলা দেড়টা থেকে মেট্রো চালু হবে। চলবে ভোর ৪টে পর্যন্ত। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম মেট্রো দেড়টায় এবং শেষ মেট্রো ভোর ৩টে ৫২ মিনিটে ছাড়বে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের প্রথম মেট্রো বেলা ১টা ৩৪ মিনিটে এবং শেষ মেট্রো ৩টে ৫৯ মিনিটে ছাড়বে। দশমীতে গ্রিন লাইনে মেট্রো পরিষেবা বেলা দেড়টা থেকে চালু হলেও তা সারা রাত থাকবে না। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের শেষ মেট্রো সে দিন ছাড়বে রাত সাড়ে ১০টায়।

ইয়েলো লাইন (নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর):  পঞ্চমী ও ষষ্ঠীতে ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দরের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ১৮ মিনিটে, শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়। বিমানবন্দরের দিক থেকে নোয়াপাড়ার প্রথম মেট্রো সকাল ৭টা ৪০ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৯টা ২০ মিনিটে পাওয়া যাবে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে এই লাইনে সারা রাত মেট্রো পাওয়া যাবে না। নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো বিকেল ৩টে, শেষ মেট্রো রাত সাড়ে ১০টায় ছাড়বে। জয়হিন্দ বিমানবন্দর থেকে প্রথম মেট্রো বিকেল ৩টে ২৪ মিনিটে এবং শেষ মেট্রো রাত ১০টা ৫৩ মিনিটে পাওয়া যাবে। দশমীতেও বিকেল ৩টে থেকে পরিষেবা মিলবে। তবে শেষ মেট্রো ওই দিন নোয়াপাড়া থেকে ছাড়বে রাত ৯টা ১৪ মিনিটে এবং জয়হিন্দ বিমানবন্দর থেকে ছাড়বে রাত ৯টা ৩৮ মিনিটে।

পার্পল লাইন (জোকা-মাঝেরহাট):  পার্পল লাইনে অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত পঞ্চমী এবং ষষ্ঠীতে মেট্রো চলবে ২১ মিনিটের ব্যবধানে। জোকা থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৪০ মিনিটে, শেষ মেট্রো রাত ৯টা ৫ মিনিটে ছাড়বে। মাঝেরহাট থেকে প্রথম মেট্রো ৭টা ৩ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৯টা ২৬ মিনিটে ছাড়বে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে এই লাইনে ২৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। জোকা থেকে প্রথম মেট্রো বিকেল ৩টেয়, শেষ মেট্রো রাত সাড়ে ১০টায় ছাড়বে। মাঝেরহাট থেকে প্রথম মেট্রো বিকেল ৩টে ২৫ মিনিটে এবং শেষ মেট্রো রাত ১০টা ৫৫ মিনিটে পাওয়া যাবে।

অরেঞ্জ লাইন (কবি সুভাষ-বেলেঘাটা):  অরেঞ্জ লাইনে অর্থাৎ কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত পঞ্চমী এবং ষষ্ঠীতে মেট্রো পাওয়া যাবে ২৫ মিনিটের ব্যবধানে। কবি সুভাষ থেকে প্রথম মেট্রো সকাল ৭টা ৪০ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৮টা ২০ মিনিটে ছাড়বে। বেলেঘাটা থেকে প্রথম মেট্রো সকাল ৮টা ১০ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৮টা ৪৫ মিনিটে ছাড়বে। এই লাইনে সপ্তমী থেকে দশমী পর্যন্ত মেট্রো চলবে না।


You might also like!