Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Nagpur MLC Election 2026: নাগপুরে স্নাতক বিধান পরিষদ নির্বাচনে ভোট দিলেন নিতিন গডকড়ী, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী

Nitin Gadkari Votes In Nagpur MLC Election 2026
Nitin Gadkari Votes In Nagpur MLC Election 2026

 

নাগপুর, ২৩ অক্টোবর : মহারাষ্ট্রের নাগপুর বিভাগ স্নাতক বিধান পরিষদ নির্বাচনে শুক্রবার ভোট দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ী। নাগপুরের মহল এলাকার নিউ ইংলিশ হাই স্কুলে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

ভোটদানের পর গডকড়ী বলেন, এই নির্বাচন শিক্ষিত ও সচেতন ভোটারদের চিন্তাভাবনার প্রতিফলন। তাঁর দাবি, এই নির্বাচনী কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং তার পূর্বসূরি ভারতীয় জনসংঘ দীর্ঘদিন ধরেই ভোটারদের সমর্থন পেয়ে এসেছে। এই কেন্দ্রের ভোটাররা ধারাবাহিক ভাবে তাঁদের আদর্শের পাশে থেকেছেন বলেও মন্তব্য করেন তিনি।

বিজেপি প্রার্থী সুধাকর কোহলে এবার জয়ী হবেন বলে আশাপ্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য, এই নির্বাচনে বিজেপি ফের আসনটি দখল করবে বলে তাঁরা আত্মবিশ্বাসী। শুধু জয় নয়, ভোটগণনার প্রথম পর্যায়েই দলের প্রার্থী জয়ের লক্ষ্যে পৌঁছবেন বলেও আশা প্রকাশ করেন গডকড়ী।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…